News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মন্দির ও মসজিদে ভাঙচুর, পানিসাগরে উত্তেজনা
Image

মন্দির ও মসজিদে ভাঙচুর, পানিসাগরে উত্তেজনা

আগরতলা, ১৫ অক্টোবর: অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীরা সোমবার গভীর রাতে মন্দিরে হামলা চালিয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে আজ মসজিদে হামলা হয়েছে। তাতে পানিসাগর মহকুমায় পেকুছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিস্থিতি থমথমে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও  টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় শান্তির পরিবেশ ফিরে এসেছে বলে দাবি করেছেন বিধায়ক বিনয় ভূষণ দাস। 

এদিন বিধায়ক বিনয় ভূষণ দাস বলেন, গতকাল গভীর রাতে পানিসাগর মহকুমায় পেকুছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীরা মন্দিরে হামলা চালিয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে দুটি মসজিদে ভাঙচুর হয়েছে। তাতে, মূহুর্তের মধ্যে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে তিনি পুলিশকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়র  অনুরোধ জানিয়েছি। 

এদিন তিনি বলেন, যারা মন্দিরে হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে। কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে মসজিদে হামলা করা একদম ঠিক হয়নি। কারণ, ব্যাপক ক্ষতি হয়েছে মসজিদের। তাঁর মতে, সবাই একত্রে বসে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যাবে। তিনি মনে করেন, দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদ তৈরীর উদ্দেশ্যে পেকুয়াছড়ায় শান্তির পরিবেশ নষ্টের ষড়যন্ত্র হয়েছে। 

তিনি জানিয়েছেন, ওই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। 

Releated Posts

কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষা

আগরতলা, ২১ জুন: কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রবিবার রাজ্যের ১০টি পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো নিট (ইউজি) ২০২৬-এর…

ByByReshmi Debnath Jun 21, 2026

গর্জি এলাকায় অটো ও ট্রিপারের মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের শিশুসহ ৬ জন আহত

উদয়পুর, ২২ জুন: গোমতী জেলার উদয়পুর মহকুমার গর্জি এলাকায় জাতীয় সড়কে অটো ও ট্রিপার গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই…

ByByReshmi Debnath Jun 21, 2026

প্রবীণ জনজাতি নেতা প্রাক্তন বিধায়ক নিরাজয় ত্রিপুরার প্রয়াণ, শোক

আগরতলা, ২১ জুন: ত্রিপুরার প্রখ্যাত জনজাতি নেতা এবং সিপিআই(এম)-এর প্রবীণ রাজনীতিবিদ তথা প্রাক্তন বিধায়ক নিরাজয় ত্রিপুরা আর নেই।…

ByByReshmi Debnath Jun 21, 2026

মৈত্রী সেতুর উপর আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, অংশ নিল বিএসএফ জওয়ানরা

আগরতলা, ২১ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে অবস্থিত ঐতিহাসিক ভারত-বাংলাদেশ মৈত্রী সেতুর উপর বিশেষ যোগচর্চা…

ByByReshmi Debnath Jun 21, 2026
Scroll to Top