News Flash

  • Home
  • দেশ
  • জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বিজেপির সমর্থন, রাজনীতির গন্ধ স্পষ্ট
Image

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বিজেপির সমর্থন, রাজনীতির গন্ধ স্পষ্ট

কলকাতা, ১৩ অক্টোবর(হি.স.): আর জি কর হাসপাতালের চিকিৎসকদের আন্দোলন নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। শাসকদল তৃণমূল বারবার অভিযোগ করেছে যে বিরোধী শিবির এই আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সিপিএম এবং বিজেপির সদস্যরা আন্দোলনকারীদের মধ্যে মিশে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করছেন, যা আন্দোলনের রাজনৈতিক রূপটি স্পষ্ট করে তুলেছে।

জানা যাচ্ছে, মহানবমীতে জুনিয়র ডাক্তারদের ডাকা ধর্মতলার মহাসমাবেশে সিপিএম সদস্যদের যোগ দেওয়ার নির্দেশ দলের শীর্ষ নেতৃত্বের তরফে দেওয়া হয়েছিল। এবার বিজেপিও সেই পথে হাঁটছে। রবিবার দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক প্রেস বিবৃতিতে জুনিয়র ডাক্তারদের সমর্থনে দলের কার্যকর্তাদের আন্দোলনে যোগ দিতে আহ্বান জানিয়েছেন।

জুনিয়র ডাক্তারদের হাসপাতালে পরিকাঠামো এবং নিরাপত্তা নিয়ে দশ দফা দাবি নিয়ে অনশন চলছে, যা রবিবার নবম দিনে প্রবেশ করেছে। মুখ্যসচিব শুক্রবার জুনিয়র ডাক্টরস ফ্রন্টকে একটি স্ট্যাটাস রিপোর্ট ইমেল করেছেন, যেখানে সরকারের কাজের অগ্রগতি জানানো হয়েছে। তবে আন্দোলনকারীরা দাবি করছেন, সরকার তাদের চাওয়া পূরণ করতে পারে খুব অল্প সময়ের মধ্যে, কিন্তু দুপক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে।

সুকান্ত মজুমদার বলেছেন, “সরকার বিরোধী এই আন্দোলনে জুনিয়র ডাক্তারদের পূর্ণ সমর্থন করছে বিজেপি। সরকার দেওয়া কথা রাখেনি, তাই আন্দোলনকারীদের বিক্ষোভ সংগত।” তিনি দলের কার্যকর্তাদের উদ্দেশে বলেন, “চিকিৎসকদের অন্ধকার থেকে বাঁচাতেই হবে।”

Releated Posts

বড় শহরের গণ্ডি পেরিয়ে ভারতের স্টার্টআপ জগৎ, ছোট শহরের যুবকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের স্টার্টআপ সাফল্যের কাহিনি আর শুধুমাত্র বড় শহরকেন্দ্রিক নয়। দেশের ছোট শহর ও মফস্বলের…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top