News Flash

  • Home
  • দেশ
  • প্রকল্পের পরিস্থিতি খতিয়ে দেখতে ‘ভারত মণ্ডপমে সেন্টারে’ হাজির  প্রধানমন্ত্রী
Image

প্রকল্পের পরিস্থিতি খতিয়ে দেখতে ‘ভারত মণ্ডপমে সেন্টারে’ হাজির  প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.) :  গতিশক্তি সূচনার বর্ষপূর্তিতে রবিবার আচমকাই প্রকল্পের পরিস্থিতি খতিয়ে দেখতে ‘ভারত মণ্ডপমে সেন্টারে’ হাজির হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে প্রধানমন্ত্রীর অন্যতম স্বপ্নের এই প্রকল্পের কার্য বিবরণী, প্রাপ্তি, কার্যকারিতা প্রর্দশন করা হয়েছে।

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, স্কুলগুলিকে প্রধানমন্ত্রী গতিশক্তি পোর্টালে ম্যাপ করা হয়েছে। যাতে ভৌগোলিক তথ্যের ভিত্তিতে অন্যান্য আশেপাশের স্কুলগুলিকেও চিহ্নিত করা যায়। এর ফলে অন্যান্য নিকটবর্তী স্কুলগুলিও এই পোর্টালে সংযুক্ত করা সম্ভব হবে। এছাড়াও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রীর গতিশক্তি কাঠামো বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করা হয়েছে। নেপাল,বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা যাতে বাড়ানো যায় সেই প্রচারও করা হচ্ছে।

একই সঙ্গে প্রাধনমন্ত্রী ওডিওপি অর্থাৎ ‘এক জেলা এক পণ্য’ কেন্দ্র পরিদর্শন করেন। এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন জেলার উৎপাদিত পণ্য দেশজুড়ে ছড়িয়ে পড়ছে। ও তার জনপ্রিয়তা দিনদিন বাড়ছে।

এদিন মোদী এই প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। এমনকী ‘পিএম গতিশক্তি’-র পরিকল্পনা এবং বাস্তবায়নের অগ্রগতির বিষয়টি তাঁর বক্তব্যে ফুটে ওঠে। এছাড়াও, রবিবার তিনি জানান, বিকশিত ভারতের যে লক্ষ্য তাতে আলাদা গতি আনতে সাহায্য করেছে এই প্রকল্প।

দেশের মন্ত্রালয়গুলি অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত বিষয় যেমন, কয়লা-ইস্পাত-সার-বন্দর-খাদ্য ও তার গণবণ্টন ইত্যাদির মধ্যে প্রায় ১৫৬টির কাছাকাছি পরিকাঠামোগত খামতি খুঁজে পেয়েছে। যা সম্ভব হয়েছে জাতীয় মাস্টার প্ল্যানের সুবাদেই। রেলমন্ত্রক দেশজুড়ে মাত্র একবছরে চারশোটিরও বেশি প্রকল্প এবং সাতাশ হাজার কিলোমিটার রেললাইন সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top