News Flash

  • Home
  • দেশ
  • ডাক্তারদের গণইস্তফা ও অবস্থান ধর্মঘট: রাজনৈতিক উত্তেজনা বাড়ছে
Image

ডাক্তারদের গণইস্তফা ও অবস্থান ধর্মঘট: রাজনৈতিক উত্তেজনা বাড়ছে

কলকাতা, ১৩ অক্টোবর(হি.স.): আর জি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের টানা অবস্থান ধর্মঘটের ফলে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। আন্দোলনের কারণে একাধিক ডাক্তার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন, “সার্ভিস রুল অনুসারে, ইস্তফাপত্র অবশ্যই ব্যক্তিগতভাবে দিতে হয়।”

এদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আলাপন বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের বিরুদ্ধে আক্রমণ করে বলেন, ডাক্তাররা বিদেশে চিকিৎসা করতে চান এবং সরকার এই বিষয়ে উদাসীন। তিনি বলেন, “ডাক্তাররা চলে যাক, এটা চাইছে। আসলে এরা তো বিদেশে চিকিত্‍সা করায়। সাধারণ মানুষের জন্য সরকারি হাসপাতালগুলি কতটা জরুরি, তা বোঝা যাচ্ছে না।”

শুভেন্দু অধিকারী সরকারের উপর আক্রমণ শানিয়ে বলেন, “প্রাইভেট হাসপাতালে ভর্তি হওয়ার সামর্থ্য আমার আছে, কিন্তু ৯০ শতাংশ মানুষ সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল।” তিনি সরকারের প্রতি ডাক্তারদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান এবং সতর্ক করেন যে, না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে।

সরকারের তরফে মুখ্যসচিব মনোজ পন্ত জানান, তিনি ইস্তফার কোনও চিঠি পাননি। গত মঙ্গলবার, আর জি কর হাসপাতালের ৫০ জন সিনিয়র ডাক্তার প্রথম গণইস্তফা দেন। এরপর কলকাতা মেডিক্যাল কলেজ ও অন্যান্য সরকারি হাসপাতালে একের পর এক সিনিয়র ডাক্তাররা গণইস্তফা দিতে শুরু করেন। এই আন্দোলন স্বাস্থ্য পরিষেবার উপর বড় প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন রাজ্য স্বাস্থ্য ব্যবস্থায় সংকট চলছে।

Releated Posts

গণনার দায়িত্বে থাকা আধিকারিকদের তথ্য ফাঁসের অভিযোগ, নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ মে (আইএএনএস): ভোটগণনার দায়িত্বে থাকা কিছু আধিকারিক তাঁদের ডিউটির বিবরণ বাইরে প্রকাশ করছেন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk May 3, 2026

বাণিজ্যিক এলপিজি দামের জেরে তামিলনাড়ুতে হোস্টেল-পি.জি ভাড়া বাড়ছে ৫ মে থেকে

চেন্নাই, ৩ মে (আইএএনএস): বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামের ঊর্ধ্বগতির প্রভাবে তামিলনাড়ু জুড়ে হোস্টেল ও পেয়িং গেস্ট (পি.জি) আবাসনের…

ByByNews Desk May 3, 2026

জবলপুর ক্রুজ দুর্ঘটনা: শেষ নিখোঁজের দেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ১৩

ভোপাল/জবলপুর, ৩ মে (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুর জেলার বার্গি ড্যামে নৌকাডুবি-কাণ্ডে শেষ নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হওয়ার পর রবিবার…

ByByNews Desk May 3, 2026

উপসাগরীয় অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২,৯২২ ভারতীয় নাবিক দেশে ফিরেছেন, ভারতীয় পতাকাবাহী জাহাজ নিরাপদ: কেন্দ্র

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উপসাগরীয় অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২,৯২২ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top