News Flash

  • Home
  • দেশ
  • আর জি কর মেডিক্যালের প্রাক্তনীদের প্রতীকী অনশনে বাধা কেন্দ্রীয় বাহিনীর
Image

আর জি কর মেডিক্যালের প্রাক্তনীদের প্রতীকী অনশনে বাধা কেন্দ্রীয় বাহিনীর

কলকাতা, ১৩ অক্টোবর(হি.স.): আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তনীরা হাসপাতাল চত্বরে প্রতীকী অনশনে বসতে গিয়ে কেন্দ্রীয় বাহিনী CISF- এর বাধার মুখে পড়েছেন। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ১২ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দেওয়া হয়েছিল, যাতে চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিচার দাবি করা হয়।

জুনিয়র ডাক্তারদের আট দিনের একটানা অনশনের পর এই কর্মসূচি নেওয়া হয়। গত কয়েক দিনে ধর্মতলার অনশনে তিনজন চিকিৎসক অসুস্থ হয়ে পড়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়।

অনশন আয়োজনের জন্য প্রথমে ১৪ জন প্রাক্তন চিকিৎসক পরিকল্পনা করেন, কিন্তু পরবর্তীতে সংখ্যা বেড়ে ১৬ জন হয়। তারা আর জি কর হাসপাতালের অনশন মঞ্চে বসার সিদ্ধান্ত নিলেও সেখানে CISF তাদের বাধা দেয়। এর পর, প্রাক্তনীরা প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে গিয়ে বসার সিদ্ধান্ত নেন।

CISF-এর সদস্যরা তাদের জানান, নিরাপত্তাজনিত কারণে হাসপাতাল চত্বরে কর্মসূচি করা যাবে না। তবে প্রাক্তন চিকিৎসকরা শান্তিপূর্ণভাবে অনশন করার প্রতিশ্রুতি দেন এবং কোনও ধরনের চিৎকার বা স্লোগান দিতে রাজি হন।

এর মধ্যে কলকাতা পুলিশের কিছু কর্মকর্তাও ঘটনাস্থলে পৌঁছান এবং তাদের অনশন বন্ধ করতে বলেন। কিন্তু প্রাক্তন চিকিৎসকরা জানান যে তারা সেখানে বসেই অনশন করবেন।

এই পরিস্থিতির মধ্যে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন কর্মসূচি চলতে থাকায় প্রাক্তন চিকিৎসকদের হাসপাতাল চত্বরে বসা বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এখনও অজানা।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top