News Flash

Image

রতন টাটার প্রয়াণে শোকাহত বেচারাম মান্না

সিঙ্গুর, ১০ অক্টোবর (হি. স.) : প্রয়াত রতন টাটা । এমন একজন শিল্পপতিকে হারানো বাংলার জন্য কতটা ক্ষতির, সেই কথাই উঠে এল সিঙ্গুরের ভূমিপুুত্র তথা মন্ত্রী বেচারাম মান্নার গলায় । তিনি বলেন, ‘সিঙ্গুরকে শিল্প নগরী করার স্বপ্ন দেখিয়েছিলেন রতন টাটা। রতন টাটার প্রয়াণে সেই স্বপ্ন ভেঙে গেল।’

বেচারাম মান্না বলেন, ‘টাটা গোষ্ঠী বা রতন টাটার বিরুদ্ধে কোনও আন্দোলন ছিল না। ভুল জমি নীতির বিরুদ্ধে এবং তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে ওই আন্দোলন গড়ে উঠেছিল।’ বেচারামের এই মন্তব্যের বিরুদ্ধে সুর চড়িয়ে বাম শিবিরের বক্তব্য, ‘আজ যদি সিঙ্গুরে ন্যানোর কারখানা তৈরি হতো তাহলে সবথেকে বেশি লাভবান হতো বর্তমান শাসকদল। সেই সময় মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতায় আসতে পারলেও রাজ্যের অর্থনীতি থেকে কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। টাটা চলে যাওয়ার কারণে গত ১৩ বছর ধরে রাজ্যে কোনও বিনিয়োগ হয়নি।’

উল্লেখ্য, ২০০৬ সালে তৎকালীন বাম সরকার সিঙ্গুরে কারখানা তৈরি করার পরিকল্পনা নিয়েছিল। অনেকে বলেন কারখানা তৈরির কথা ঘোষণার আগে সেখানে পা রেখেছিলেন রতন টাটা। এই কারখানাকে কেন্দ্র করে তোলপাড় হয় গোটা রাজ্য। শুরু হয় অনিচ্ছুক কৃষকদের আন্দোলন। সিঙ্গুর থেকে বিদায় নেয় টাটারা।

Releated Posts

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে সাক্ষাৎমুখ্যমন্ত্রীর

আগরতল, ১২ মে : আজ গৌহাটিতে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি. এল. সন্তোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ…

ByByTaniya Chakraborty May 12, 2026

দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা, উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপি সভাপতি

আগরতলা, ১২ মে: দ্বিতীয়বার অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন হিমন্ত বিশ্বশর্মা। এদিন শপথ গ্রহন অনুষ্ঠানে রাজ্য থেকে…

ByByReshmi Debnath May 12, 2026

ভুটান সফর সম্পর্কিত সংসদীয় প্রতিনিধিদলের বৈঠকে যোগ দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১২ মে:  ভুটান সফরকে সামনে রেখে গঠিত সংসদীয় প্রতিনিধিদলের এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath May 12, 2026

প্রতিকূলতার মাঝেও সাফল্য, নজর কাড়ল কৈলাসহরের দুই কৃতি ছাত্রী

কৈলাসহর, ১২ মে: অভাব আর প্রতিকূলতাকে জয় করেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় উজ্জ্বল ফল করেছে কৈলাসহরের রামকমল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দুই…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top