News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • পাথারকান্দিতে সম্পন্ন নাট্যজ‌ন-এর অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
Image

পাথারকান্দিতে সম্পন্ন নাট্যজ‌ন-এর অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পাথারকান্দি (অসম), ১০ অক্টোবর (হি.স.) : পাথারকা‌ন্দির সাংস্কৃ‌তিক ও সামা‌জিক সংগঠন নাট্যজন-এর আয়োজনে এবং টাউন কালীবাড়ি সমিতির সহযোগিতায় মহালয়ার দিন অনুষ্ঠিত অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় দুটি বিভাগে মোট ১২৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল।

প্ৰতিযোগিতায় ‘ক’ বিভাগে (ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ)-এর ৬৯ জন এবং ‘খ’ বিভাগে (ক্লাস সিক্স থেকে ক্লাস টেন)-এর ৫৬ জন প্রতিযোগী অংশগ্রহণ ক‌রে। প্রতি‌যো‌গিতায় ‘ক’ বিভাগের প্রতিযোগীরা দুর্গাপূজার সঙ্গে সম্পৃক্ত যে কোনও চিত্র এঁকে তাদের সৃজনশীলতা প্রদর্শন করেছে, আর ‘খ’ বিভাগের প্রতিযোগীদের চিত্রের বিষয় ছিল দুর্গা প্রতিমার মুখমণ্ডল বা পুরো প্রতিমা অঙ্কন। 

প্রতিযোগীদের প্রতিটি চিত্র দর্শক ও বিচারকদের মুগ্ধ করেছে। চিত্র বি‌শেষজ্ঞ‌দের বিচা‌রে বিজয়ীদের তালিকায় ‘ক’ বিভাগে প্রথম পুরস্কার কনিষ্কা দেবনাথ, দ্বিতীয় পুরস্কার রিম্পি সিনহা, যুগ্মভাবে তৃতীয় পুরস্কার দীপশিখা রায় এবং শতাব্দী নাথকে প্রদান করা হয়েছে।

‘খ’ বিভাগে প্রথম পুরস্কার বিশাখা সরকার, দ্বিতীয় পুরস্কার নবনীতা দেব এবং তৃতীয় পুরস্কার লাভ ক‌রে পরিণীতা চক্রবর্তী। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথারকান্দি কলেজ অব এডুকেশনের ফাইন আর্টস বিভাগের প্রভাষক অজয় দাস। তাঁকে স্মারক প্রদান করে সম্মানিত করা হয়েছে। তি‌নি তাঁর বক্তব্যে প্রতিযোগীদের শিল্প-প্রতিভার ভূয়সী প্রশংসা করে এতজন অংশগ্রহণকারীর মধ্য থেকে সেরা প্রতিযোগীদের নির্বাচন করা কতটা কঠিন ছিল, সে প্রসঙ্গও তুলে ধরেন। অজয় দাস প্রতিযোগীদের সাফল্য কামনা করে তাদের সৃজনশীল দক্ষতা বিকাশের জন্য শুভেচ্ছা জানান। 

এদি‌নের অনুষ্ঠা‌নে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রঞ্জিত ধর, সিদ্ধার্থশেখর পালচৌধুরী, রণবীর দাস, আয়ুষ দাস, অমিত পাল, নবজিৎ রায়, বিপ্রজিৎ দাস, মৃণ্ময় দেব, সজল দেবনাথ, রিমা দেব, অনন্যা শর্মা, দেবস্মিতা দেবরায়, শুভ্রজিৎ রায় প্রমুখ।

সভায় নাট্যজন-এর সাধারণ সম্পাদক রাজেশ দে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে, টাউন কালীবাড়ি সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Releated Posts

এফসিআরএ সংশোধনী নিয়ে মেঘালয়ে কংগ্রেসের প্রতিবাদ, চার্চ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে উদ্বেগ

 শিলং, ১০ আগস্ট  : ভারতীয় জাতীয় কংগ্রেস-এর মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন  সংশোধনীর প্রতিবাদে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাধীনতার চেতনায় ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালি, ইম্ফলে পতাকা উড়িয়ে সূচনা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১০ আগস্ট (আইএএনএস): দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে সোমবার ইম্ফল পূর্ব…

ByByNews Desk Aug 10, 2026

মণিপুরে সাত জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র-গোলাবারুদ

ইম্ফল, ৯ আগস্ট (আইএএনএস): মণিপুরে পৃথক একাধিক যৌথ অভিযানে সাত জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। গত ২৪ ঘণ্টায়…

ByByNews Desk Aug 9, 2026

মণিপুরে শান্তি ফেরাতে বড় পদক্ষেপ, অবাধ যাতায়াতের জন্য জাতীয় সড়ক খুলে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী ও আদিবাসী নেতাদের

ইম্ফল, ৮ আগস্ট (আইএএনএস): মণিপুরে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শনিবার মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top