News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃহস্পতিবারই রতন টাটার শেষকৃত্য ওরলিতে, মহারাষ্ট্রে ‘শোক দিবস’ ঘোষণা শিন্ডের
Image

বৃহস্পতিবারই রতন টাটার শেষকৃত্য ওরলিতে, মহারাষ্ট্রে ‘শোক দিবস’ ঘোষণা শিন্ডের

মুম্বই, ১০ অক্টোবর (হি.স.) :  মুম্বইয়ের এক হাসপাতালে বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রতন টাটা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বর্ষীয়ান এই শিল্পপতি। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ওরলিতে শেষকৃত্য সম্পন্ন হবে রতন টাটার। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে তাঁকে। রতন টাটাকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার মহারাষ্ট্রে শোক দিবস ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

বৃহস্পতিবার মহারাষ্ট্রের সমস্ত সরকারি দফতরে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে যেসব বিনোদনমূলক অনুষ্ঠানগুলি হওয়ার কথা ছিল, সেগুলি বাতিল করা হয়েছে। এমনকি মহারাষ্ট্র সরকারের সমস্ত কর্মসূচি এবং বৈঠকও বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। টাটা পরিবার সূত্রে খবর, মুম্বইয়ের নরিম্যান পয়েন্টের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস-এ শিল্পপতির দেহ শায়িত থাকবে। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। এরপর তাঁর দেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে ওরলিতে। কেন্দ্রের তরফে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রতন টাটার শেষকৃত্যে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top