News Flash

  • Home
  • প্রধান খবর
  • সীমান্তবর্তী এলাকায় পরিকাঠামোর উন্নয়নের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী : অশ্বিনী বৈষ্ণব
Image

সীমান্তবর্তী এলাকায় পরিকাঠামোর উন্নয়নের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী : অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.): দেশের সীমান্তবর্তী এলাকায় পরিকাঠামোর উন্নয়নের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত ঘোষণা করার সময় তিনি বলেছেন, বুধবার মন্ত্রিসভা রাজস্থান ও পঞ্জাবের সীমান্ত এলাকায় ৪,৪০৬ কোটি টাকা বিনিয়োগ করে ২,২৮০ কিলোমিটার রাস্তা নির্মাণের অনুমোদন দিয়েছে।”অশ্বিনী বৈষ্ণব আরও বলেছেন, “গুজরাটের লোথালে একটি জাতীয় মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স তৈরি করা হবে, এটি বুধবার অনুমোদন করেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রস্তাবটির লক্ষ্য হল সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সামুদ্রিক ঐতিহ্য প্রদর্শন করা এবং বিশ্বের বৃহত্তম মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স তৈরি করা।” কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “বুধবার মন্ত্রিসভা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এবং অন্যান্য কল্যাণমূলক প্রকল্পের অধীনে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে ফোর্টিফাইড চালের সরবরাহ অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে৷ প্রত্যাশা হল যে, এটি রক্তাল্পতা এবং মাইক্রো-নিউট্রিয়েন্টের ঘাটতি কমিয়ে দেবে।”

Releated Posts

জাপানি সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানগুলির সামনে ভারতের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গোয়েল

টোকিও, ২৬ আগস্ট (আইএএনএস): বাণিজ্য, শিল্প, মোবিলিটি, ব্যাংকিং ও বিমা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান বিনিয়োগ ও ব্যবসায়িক সম্ভাবনার…

ByByNews Desk Aug 26, 2026

ওনাম ও ঈদে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির, বার্তা সুখ-ঐক্য-সমৃদ্ধির

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): ওনাম ও ঈদে মিলাদ-উন-নবি উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষকে শুভেচ্ছা জানালেন…

ByByNews Desk Aug 26, 2026

ভারত-কানাডা বিশ্বের সবচেয়ে স্বাভাবিক অংশীদার, বাণিজ্য চুক্তির চেয়েও গভীর দুই দেশের বন্ধন: নির্মলা সীতারামন

টরন্টো, ২৬ আগস্ট (আইএএনএস): ভারত ও কানাডাকে বিশ্বের ‘সবচেয়ে স্বাভাবিক অংশীদার’ হিসেবে উল্লেখ করে দুই দেশের সম্পর্ক সাম্প্রতিক…

ByByNews Desk Aug 26, 2026

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026
Scroll to Top