News Flash

Image

৩ নভেম্বর বন্ধ হবে কেদারনাথ মন্দিরের দরজা

গুপ্তকাশী, ৮ অক্টোবর (হি.স.): অতীতের পরম্পরা মেনে চলতি বছরের ৩ নভেম্বর বন্ধ হবে কেদারনাথ মন্দিরের দরজা। ওইদিন ভ্রার্তৃদ্বিতীয়া। সেদিন সকাল সাড়ে ৮টায় শীতের মরশুমের জন্য বন্ধ করে দেওয়া হবে কেদারনাথ মন্দির।

শ্রীবদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির কর্মকর্তা বিজয় প্রসাদ থাপলিয়াল বলেছেন যে পূর্বের ঐতিহ্য, রীতি ও পরম্পরা অনুসারে, শ্রী কেদারনাথ মন্দিরের দরজা এই শীতের মরসুমের জন্য ৩ নভেম্বর সকাল সাড়ে ৮ টায় বন্ধ হবে। তিনি জানান, ভগবান কেদারনাথের ডোলি ৩ নভেম্বর সকাল সাড়ে ৮টায় কেদারনাথ মন্দির থেকে যাত্রা করবে। এরপর রাতের বিশ্রামের জন্য রামপুর পৌঁছাবে। ৪ নভেম্বর ভগবান কেদারনাথের ডোলি রামপুর থেকে সকালে রওনা হয়ে ফাটা, নারায়কোটি হয়ে রাত্রিযাপনের জন্য শ্রীবিশ্বনাথ মন্দির গুপ্তকাশী পৌঁছাবে। আর ৫ নভেম্বর শ্রীবিশ্বনাথ মন্দির গুপ্তকাশী থেকে সকাল সাড়ে ৮ টায় রওনা হয়ে সকাল ১১.২০ নাগাদ উখিমঠের শ্রী ওমকারেশ্বর মন্দিরে পৌঁছবে। প্রাচীন রীতি অনুযায়ী শীতকালে এখানেই থাকবেন ভগবান।

Releated Posts

ওনাম ও ঈদে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির, বার্তা সুখ-ঐক্য-সমৃদ্ধির

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): ওনাম ও ঈদে মিলাদ-উন-নবি উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষকে শুভেচ্ছা জানালেন…

ByByNews Desk Aug 26, 2026

ভারত-কানাডা বিশ্বের সবচেয়ে স্বাভাবিক অংশীদার, বাণিজ্য চুক্তির চেয়েও গভীর দুই দেশের বন্ধন: নির্মলা সীতারামন

টরন্টো, ২৬ আগস্ট (আইএএনএস): ভারত ও কানাডাকে বিশ্বের ‘সবচেয়ে স্বাভাবিক অংশীদার’ হিসেবে উল্লেখ করে দুই দেশের সম্পর্ক সাম্প্রতিক…

ByByNews Desk Aug 26, 2026

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026
Scroll to Top