News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের সার্বিক বিকাশে এক্সটারনেলি এইডেড প্রকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: মুখ্যমন্ত্রী
Image

রাজ্যের সার্বিক বিকাশে এক্সটারনেলি এইডেড প্রকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্টেম্বর: রাজ্যের সার্বিক বিকাশে এক্সটারনেলি এইডেড প্রকল্পগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফান্ডিং এজেন্সিগুলির নির্দিষ্ট শর্তাবলিগুলি মেনে প্রকল্পসমূহ রূপায়নে গুরুত্ব দেওয়া প্রয়োজন। আজ সচিবালয়ের ২ নং সভাকক্ষে রাজ্যে রূপায়িত এক্সটারনেলি এইডেড প্রকল্পগুলি পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন।

তিনি বলেন, এক্সটারনেলি এইডেড প্রকল্পগুলি রূপায়নে স্বচ্ছতার উপরও গুরুত্ব দিতে হবে। প্রকল্প বাস্তবায়নে কোন প্রকার সমস্যা হলে তা দ্রুত উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে নিয়ে আসতে হবে। এতে জনগনও এই প্রকল্পগুলির সুযোগসুবিধা সঠিক সময়ে গ্রহণ করতে পারবেন। সভায় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এক্সটারনেলি এইডেড প্রকল্পগুলির নীতি নির্দেশিকা, সঠিক সময়ে রূপায়নের পাশাপাশি বড় মাপের প্রকল্পগুলির পর্যায়ক্রমে করার উপর গুরুত্ব আরোপ করেন।

সভায় মুখ্যসচিব জে. কে. সিনহা বলেন, ফান্ডিং এজেন্সীগুলির নীতিনির্দেশিকা মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে এক্সটারনেলি এইডেড প্রকল্প বাস্তবায়ণে রূপায়নকারী দপ্তরগুলিকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। সভায় মুখ্যমন্ত্রীর সচিব ড. পি. কে. চক্রবর্তী, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে, অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়, জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে, সহ বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকগণ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।

সভায় অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায় রাজ্যে রূপায়িত এক্সটারনেলি এইডেড প্রকল্পগুলির বর্তমান অবস্থা সচিত্র প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরেন। তিনি রাজ্যের বিভিন্ন দপ্তরের মাধ্যমে রূপায়িত ১০টি এক্সটারনেলি এইডেড প্রকল্পের কর্মসূচি, প্রকল্প ব্যয়, প্রকল্প সময়সীমা, প্রকল্পের অর্থ প্রদানকারী সংস্থা ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তাছাড়াও তিনি প্রস্তাবিত এক্সটারনেলি এইডেড প্রকল্পগুলি নিয়েও আলোচনা করেন।

Releated Posts

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী

আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…

ByByNews Desk Jun 15, 2026

ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা

আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…

ByByNews Desk Jun 15, 2026

ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…

ByByNews Desk Jun 15, 2026

রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top