News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুর থানায় ঝটিকা সফরে রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন
Image

কল্যাণপুর থানায় ঝটিকা সফরে রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৩ অক্টোবর: বৃহস্পতিবার দুপুরে রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন কল্যাণপুর থানা পরিদর্শন করেন। রাজ্য পুলিশ এর ডি জির সাথে ছিলেন খোয়াই জেলার পুলিশ সুপার রমেশ কুমার যাদব, অতিরিক্ত পুলিশ সুপার প্রবীর পাল , মহকুমা পুলিশ  আধিকারিক পান্না লাল সেন , কল্যাণপুর থানার ওসি তাপস মালাকার প্রমুখ।

মূলত জানা গেছে দূর্গা পুজোয় সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক একাধিক কারনে রাজ্য পুলিশ এর মহা নির্দেশক রাজ্যের প্রতি টি থানা এবং পুলিশ ক্যাম্পেই  ঘুরছেন। এরই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার তিনি কল্যাণপুর থানা তে এলেন। রাজ্য পুলিশ এর মহা নির্দেশক জানান নিজেদের মধ্যে পুলিশ এর যে সিস্টেম, পরিকাঠামো গত সমস্যা রয়েছে এবং আইন শৃঙ্খলা নিয়ে বিস্তারিত কথা বলতেই তার কল্যাণপুর থানা সফর।

তিনি বলেন গত ১০ বছরের তুলনায় এই বছর অপরাধ এর রেট অনেক কম। তিনি জানান পেশাগত ভাবে ত্রিপুরা পুলিশ যে শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে সেটা বারবার প্রমাণিত হয়েছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব কে নির্ভিগ্নে সম্পন্ন করতে পুলিশ একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতি থানা এবং রিজার্ভ এ অতিরিক্ত বাহিনী আসতে চলেছে। ডিজি বলেন চাঁদার জুলুম বাজি কোন ভাবেই বরদাস্ত করা হবে না। এমন কোন খবর এলে কড়া ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ কে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ডি জির সফর কালীন সময়ে থানার গাড়ি, ক্যান্টিন ইত্যাদির ব্যাপারেও আলোচনা হয়। 

Releated Posts

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top