News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চিত্র বাণী অঙ্কন স্কুলের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে ২ দিনব্যাপী অনুষ্ঠান
Image

চিত্র বাণী অঙ্কন স্কুলের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে ২ দিনব্যাপী অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩ অক্টোবর: খোয়াইয়ের স্বনামধণ্য চিত্র বাণী অঙ্কন স্কুলের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে ২ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশাল ক্যানভাস ড্রয়িং এর মধ্য দিয়ে মুল পর্বের অনুষ্ঠানের সূচনা হয় মহালয়ার সাত সকালে।

উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন খোয়াই মহকুমা শাসক সুশ্রী চারু, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা, কাউন্সলার পিযুষ কান্তি চৌধুরী, প্রবীন চিত্রশিল্পী সুবোধ চৌধুরী, প্রবীণ নাট্য ব্যক্তিত্ব অভিক প্রসাদ চক্রবর্তী এবং অবসরপ্রাপ্ত চিত্রশিল্পী গভ কলেজ অব আর্ট ও ক্রাফ্ট শ্যামল চক্রবর্তী।

সঙ্গে উপস্থিত ছিলেন স্কুলের কর্ণধার তথা অবসরপ্রাপ্ত শিক্ষক ও স্বনামধণ্য চিত্রশিল্পী অমল নাথশর্মা। প্রথমেই ৬ জন অতিথির হাতে ফুল তুলে দিয়ে উনাদের ক্যানভাস ড্রয়িং স্থলে নিয়ে ৬ জন কুশিলব। মহালয়ার প্রাকলগ্নে এরপর শুরু হয় বিশাল ক্যানভাসে রঙ ভরার কাজ।

প্রথমেই মহকুমা শাসক থেকে শুরু করে সমস্ত অতিথিগণ ক্যানভাসে নিজেদের মতো করে রঙ দেন এবং পরবর্তী পর্যায়ে ক্ষুদে চিত্রশিল্পীরা একে একে নিজেদের সেরাটা তুলে ধরে। এরপর দ্বিতীয়ার্ধে হয় প্রশিক্ষণ শিবির এবং সন্ধ্যায় ক্ষুদে শিল্পীদের নিয়ে হয় আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের দ্বিতীয় দিনও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শংসাপত্র ও মেডেল প্রদানের মধ্য দিয়ে সমাপ্তি হবে দুদিনব্যাপী অনুষ্ঠানের।

Releated Posts

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top