News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিরাপত্তার নামে বিএসএফ-র দ্বারা বেআইনীভাবে হেনস্থার অভিযোগ গ্রামবাসীদের
Image

নিরাপত্তার নামে বিএসএফ-র দ্বারা বেআইনীভাবে হেনস্থার অভিযোগ গ্রামবাসীদের

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৩ অক্টোবর: ভারতীয় নাগরিক হয়েও বন্দী জীবনযাপন করতে হচ্ছে সোনামুড়ার সাহাপুরের নাগরিকদের। নিয়মের বাইরে গিয়ে সীমান্ত থেকে আটশ মিটার আগে বিএসএফ’র দুটি গেইট থাকার ফলে সমস্যায় ভুগছে গোটা গ্ৰাম। এমনকি এলাকার একটি বিদ্যালয়ও এই গেইটের ভেতরে পরেছে। ফলে দীর্ঘ প্রায় ২ মাস ধরে সমস্যায় ভুগতে হচ্ছে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের।  তাদের সমস্যার কথা শুনে বৃহস্পতিবার এলাকা পরিদর্শন করেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। কিন্তু তাকেও গ্ৰামে প্রবেশে বাধা দেয় বিএসএফ।

তিনি জানান, এই গেইটে নিরাপত্তার নামে গ্রামবাসীদের প্রায়শই হয়রানির শিকার হতে হচ্ছে। বাইরে থেকে সামান্য বাজার নিয়েও ঘরে যেতে হলে বিএসএফ তাদের তল্লাশির নামে হেনস্থা করে। স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের এই বিষয়ে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। ছাত্রছাত্রীদের কেও বিদ্যালয়ে আসতে গেলে সমস্যার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ গ্রামবাসীর। তাই অবিলম্বে এই বিএসএফ গেইট সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top