News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধানসভার অধ্যক্ষ তথা বিধায়ক বিশ্ববন্ধু সেনের উদ্যোগে একান্নটি বুথে মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ
Image

বিধানসভার অধ্যক্ষ তথা বিধায়ক বিশ্ববন্ধু সেনের উদ্যোগে একান্নটি বুথে মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩ অক্টোবর: বৃহস্পতিবার ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিধানসভার অধ্যক্ষ তথা বিধায়ক বিশ্ববন্ধু সেন একান্নটি বুথের জনগণের মধ্যে ২৫৫০ শাড়ি বিতরণ করেন।

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে দু:স্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। এই সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের ৪৫টি বুথের জনগণের মধ্যে ২৫৫০ টি শাড়ি কাপড় বিতরণ করেন তিনি। এছাড়া দুই থেকে ১২ বছরের শিশুদের মধ্যে পূজা উপলক্ষে বস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।

বৃহস্পতিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শ্যামল নাথ ,পুর পরিষদের চেয়ারপারসন মিতালী দাস সেন, ভাইস চেয়ারপারসন মঞ্জু নাথ প্রমূখ।

Releated Posts

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top