উদয়পুর, ৩ অক্টোবর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার রাজস্থানের উদয়পুরে মোহনলাল সুখাদিয়া বিশ্ববিদ্যালয়ের ৩২-তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেছেন। সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, “সংবেদনশীলতা একটি প্রাকৃতিক গুণ। পরিবেশ, শিক্ষা ও মূল্যবোধের অভাবে কিছু মানুষ অন্ধ স্বার্থপরতার পথ অবলম্বন করে। তবে সবার স্বার্থকে প্রাধান্য দেওয়ার আদর্শ প্রতিভার আরও বিকাশ ঘটাবে। ভালো কাজ করলে নিজের স্বার্থ সহজেই পূরণ হয়।”রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরও বলেছেন, “এখন দ্রুত পরিবর্তনের সময়। জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রেও এই পরিবর্তন দ্রুত ঘটছে। এই পরিবর্তিত পরিবেশে আপনাদের শিক্ষার উপযোগিতা বজায় রাখার জন্য, আপনাদের ক্রমাগত ছাত্রের মানসিকতা বজায় রাখতে হবে।” রাষ্ট্রপতির কথায়, “স্বাধীনতা সংগ্রামের সময়, রাজ্যগুলিতে গণতান্ত্রিক অধিকারের দাবিতে প্রজা মণ্ডল গঠিত হয়েছিল। এই অঞ্চলে গঠিত মেওয়ার প্রজা মন্ডলকে মাণিক্য লাল ভার্মা, বলবন্ত সিং মেহতা এবং ভূরে লাল বায়ার মতো ব্যক্তিত্বদের দ্বারা নেতৃত্ব দেওয়া হয়েছিল।”

পরিবেশ, শিক্ষা ও মূল্যবোধের অভাবে কিছু মানুষ অন্ধ স্বার্থপরতার পথ অবলম্বন করে : রাষ্ট্রপতি
Releated Posts
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…
আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…
উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…


















