News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাথর বোঝাই গাড়িতে ৫০ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত দুই 
Image

পাথর বোঝাই গাড়িতে ৫০ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত দুই 

আগরতলা, ৩ অক্টোবর: পাথর বোঝাই গাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত করে মুঙ্গিয়াকামী থানার পুলিশ। সাথে চালক ও সহচালকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে,  মুঙ্গিয়াকামী থানার পুলিশের কাছে গোপনে খবর আসে বহিঃরাজ্য থেকে একটি পাথর বোঝাই গাড়ি বিপুল পরিমাণে নেশা সামগ্রী নিয়ে ত্রিপুরায় প্রবেশ করছে। তাদের গন্তব্যস্থল হচ্ছে আগরতলা। যথারীতি প্রাপ্ত খবরের উপর ভিত্তি করে মুঙ্গিয়াকামী থানার ওসি গৌতম দেববর্মা, মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন সহ বিশাল পুলিশ বাহিনী এবং ডি.সি.এম বিশ্বজিৎ মজুমদার ৪১ মাইল নাকা এলাকায় উৎ পেতে বসে থাকেন। পরবর্তী সময়ে এনএল০১এএফ৬১৮৭ নম্বরের গাড়িটি দেখা মাত্রই পুলিশ গাড়িটিকে দাঁড় করিয়ে পাথর আনলোড করে। তারপর দেখতে পায় ৫৪ টি গোলাপি রঙ্গের বাক্স এবং ১৮ টি নীল বাক্স। যথারীতি এগুলি তল্লাশি করে দেখতে পায় বাক্স গুলির মধ্যে বিপুল পরিমাণে ফেন্সিডিল এবং এসকফ সিরাপ রয়েছে। 

মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন জানিয়েছেন, বাজেয়াপ্ত কৃত নেশা সামগ্রীর পরিমাণ আনুমানিক ৫০ লক্ষাধিক টাকা হবে। তাছাড়া তিনি জানিয়েছেন, গাড়িতে থাকা গাড়ি চালক এবং সহচালককে আটক করেছে পুলিশ। যদিও তদন্তের স্বার্থে এই নেশা সামগ্রী গুলি কোথা থেকে এসেছিল এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সে বিষয়ে স্পষ্টিকরণ দেয় নি পুলিশ।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top