News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাত দফা দাবির ভিত্তিতে বিভিন্ন জেলায় কংগ্রেসের উদ্যোগে ডেপুটেশন প্রদান
Image

সাত দফা দাবির ভিত্তিতে বিভিন্ন জেলায় কংগ্রেসের উদ্যোগে ডেপুটেশন প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর:
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে কৈলাসহরের কংগ্রেস অফিসের সামনে থেকে একটি সুবিশাল রেলির মহকুমা কার্যালয়ের সামনে গিয়ে এক পথসভা করে। এরপর মহকুমা শাসকের অফিসে চিফ সেক্রেটারি এর নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়।

এই সাত দফা দাবি সনদে উল্লেখ রয়েছে, বন্যার কারণে ত্রিপুরা রাজ্যকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা, কৃষক, মৎস্য চাষী ও পশুপালকদের আর্থিক সাহায্য প্রদান করা, তদন্তক্রমে প্রকৃত ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ সাহায্য করা, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দ্রুত সচল করা, বন্যায় ক্ষতিগ্রস্ত যে সকল ব্যক্তিগণ সরকারি বা বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়েছেন তাদের নিকট থেকে ছয় মাসের জন্য ঋণ না আদায় করা,  বিদ্যুৎ মাসুল যাতে আগামী ১ বছরে না বৃদ্ধি করা হয়, রাজ্য সমস্ত বিদ্যাজ্যোতি স্কুলগুলির ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফ্রি বাতিল করা ইত্যাদি।

আজ প্রদেশ কংগ্রেস কমিটির রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে খোয়াই জেলা কংগ্রেসের উদ্যোগে খোয়াই মহকুমা শাসকের নিকটও এই দাবি সনদ তুলে দেওয়া হয়েছে।

একইভাবে গন্ডাছড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে গন্ডাতৈইসা এসডিএম র নিকট সাত দফা দাবির ভিত্তিতি এক ডেপুটেশন প্রদান করা হয়েছে। এক মিছিল করে মহকুমার শাসকের নিকট দাবির স্মরণ লিপি তুলে দেন।
এই মিছিল গন্ডাছড়া বাজার কংগ্রেস ভবন থেকে মিছিল করে নারায়ণপুর এসডিএম অফিসে জড়ো হন। এরপর তারা মহকুমার ম্যাজিস্ট্রেট চন্দ্রজয় রিয়াংকে সাত দফা দাবি ডেপুটেশন প্রদান করেন। ছিলেন গন্ডাছড়া ব্লক কনগ্রেস সভাপতি রনজিৎ ত্রিপুরা, যুব কগ্রেস সভাপতি বাদল সরকার দলের অন্যান্য সদস্যরা।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…

ByByReshmi Debnath Jun 17, 2026

সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top