News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২০ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত এক
Image

২০ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত এক

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভীত্তিতে একবাড়িতে অভিযান চালিয়ে ১২০০ ফেনসিডিল এবং ৫৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। যার বাজারমূল্য আনুমানিক ২০ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন সোনামুড়া থানার ওসি জয়েন্ত দে। ওই ঘটনায় একজনকে আটক করা হয়েছে ।

সোনামুড়া থানার ওসি জয়েন্ত দে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে সোনামুড়া থানাধীন দুর্লভ নারায়ণের ২ নং ওয়ার্ডের বাসিন্দা জুলেশ মৈশানের বাড়িতে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী মজুত রয়েছে। ওই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২০০ ফেনসিডিল এবং ৫৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। যার বাজারমূল্য আনুমানিক ২০ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন সোনামুড়া থানার ওসি জয়েন্ত দে।

তিনি আরো জানিয়েছেন, কিন্তু ওই ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বাড়ির মালিক জুলেশ মৈশান । তাঁর ছেলেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Releated Posts

স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…

ByByReshmi Debnath Jun 17, 2026

ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ

আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…

ByByReshmi Debnath Jun 17, 2026

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top