News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার রাজ্যপালের মিজোরামের অতিরিক্ত রাজ্যপাল হিসেবে শপথ
Image

ত্রিপুরার রাজ্যপালের মিজোরামের অতিরিক্ত রাজ্যপাল হিসেবে শপথ

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মিজোরাম রাজধানী আইজলে রাজভবনের দরবার হলে আজ সকালে মিজোরামের রাজ্যপাল হিসেবে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু শপথ গ্রহণ করেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে শপথবাক্য পাঠ করান গৌহাটি হাইকোর্টের বিচারপতি জাস্টিস নেলসন সাইলো। মিজোরামের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণের জন্য রাষ্ট্রপতি যে আদেশ জারি করেছেন তা পাঠ করেন মিজোরামের মুখ্যসচিব ডা. রেণু শর্মা। আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী পু লালডুহোমা, মিজোরাম বিধানসভার অধ্যক্ষ পু লালবিয়াকজামা, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী পু কে সপডাঙ্গা, মন্ত্রিসভার অন্যান্য সদস্যগণ, লোকসভার সাংসদ, ডিজিপি ও আমন্ত্রিত অতিথিগণ।

শপথ গ্রহণের পর রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু মিজোরামের মুখ্যমন্ত্রী ও আধিকারিকদের সাথে এক আলোচনাকালে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। উল্লেখ্য, তেলেঙ্গানা রাজ্যের নালগোন্ডা জেলার গনুগা বান্দা গ্রামে ১৯৪৯ সালের ৩১ মার্চ তারিখে জন্ম রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু অবিভক্ত অন্ধ্রপ্রদেশের বিধানসভায় তিনবার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

Releated Posts

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top