আগরতলা, ৩০ সেপ্টেম্বর : রাতের আঁধারে এসবিআই ব্যাংকে দুঃসাহসিক চুরি হয়েছে। মেলাঘর মোটরস্ট্যান্ডেস্থিত ব্যাংকের বিল্ডিং -এর ইট খুলে জেনারেট চুরি করে পালিয়েছে। যার বাজার মূল্য সাড়ে চার লক্ষ টাকা হবে। ওই ঘটনায় গত এলাকায় আতঙ্ক ছাড়িয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, মেলাঘর মোটর স্ট্যান্ড এসবিআই ব্যাংকের কর্মরত এক কর্মচারী ব্যাংক খুলে দেখতে পান বিদ্যুৎ নেই। কিন্তু বিদ্যুৎ না থাকলেও ২৪ ঘন্টা জেনারেটর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ হয়। তিনি ভেবেছিলেন জেনারেটর লাইনে কোন অসুবিধা হয়েছে। লিন্তু পরবর্তী সময়ে তিনি দেখলেন জেনারেটর ঘরটি তালাভাঙ্গা অবস্থায় রয়েছে। তখন তিনি ঘরে ঢুকে দেখলেন ইলেকট্রিকের বিভিন্ন তার সামগ্রী এলোমেলো হয়ে রয়েছে। সাথে সাথে তিনি পুলিশকে খবর পাঠিয়েছেন। আজ সকাল বেলা মেলাঘর থানার পুলিশ এসে ঘটনা তদন্ত করেন।
আরো জানা গিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক বাজার মূল্য সাড়ে চার লক্ষ টাকা হবে। তবে মেলাঘরে যে হারে চুরির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, মেলাঘরের সমস্ত দোকানদারদের আতঙ্ক বিরাজ করছে।

