News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাত দফা দাবিতে সদর মহকুমা শাসকের নিকট গণ ডেপুটেশনে প্রদেশ কংগ্রেসের
Image

সাত দফা দাবিতে সদর মহকুমা শাসকের নিকট গণ ডেপুটেশনে প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সাম্প্রতিক বন্যায় কৃষক, মৎস্যজীবী, পশুপালক, সহ সমস্ত শ্রমজীবী মেহনতি পরিবার গুলোকে পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদানের দাবিতে সদর মহকুমা শাসকের কাছে গণ ডেপুটেশনে মিলিত প্রদেশ কংগ্রেস। এদিন শহরে বিক্ষোভ মিছিল করে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। 

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, সাম্প্রতিক বন্যায় সারা রাজ্যের লক্ষ লক্ষ মানুষ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে এক সহায়সম্বলহীন অনিশ্চিত জীবনের সম্মুখীন হয়েছে। কৃষি, মৎস্যচাষ সহ অন্যান্য বিভিন্ন জীবিকার মানুষ আজ দুর্বিষহ দিন যাপন করছে। সরকারের তরফ থেকে পর্যাপ্ত পরিমাণে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হলেও বাস্তবে মেহনতি সহ বৃহত্তর গরিব অংশের মানুষ আজ নিরন্ন অসহায়। 

এদিন তিনি আরও বলেন, সর্বদলীয় বৈঠকে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছিল অনতিবিলম্বে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের এই ভয়াবহ বন্যাকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষনা দেওয়ার দাবি জানানো হয় এবং বিশেষ প্যাকেজ ঘোষণা করার দাবি করা হয়। রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয় বন্যা কবলিত মানুষদের জীবন নতুন ভাবে শুরু করার লক্ষে পর্যাপ্ত আর্থিক সহায়তা যেন প্রদান করা হয়। কেন্দ্রীয় সরকার ১ পয়সাও বন্যা ক্ষতিগ্রস্থদের স্বার্থে রাজ্য সরকারকে দেয়নি। এতেই বোঝা যায় ত্রিপুরা নিয়ে এরা উদাস বলে ক্ষোভ ব্যক্ত করেন তিনি। 

এদিন তিনি আরও বলেন, গন্ডাছড়ায় যে পুজো হচ্ছে না এনিয়ে বলার কেউ নেই। শাসক দলের নেতাকর্মীরা বর্তমানে সবকিচু লুটে পুটে খাওয়ার অমানবিক খেলায় মত্ত।

পাশাপাশি, আজ প্রদেশ কংগ্রেস ভবনে মান্দাই বিধানসভা কেন্দ্র থেকে ২৬ পরিবারের ১২১ জন ভোটার বিজেপি এবং সিপিএম দল ছেড়ে জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top