News Flash

  • Home
  • মুখ্য খবর
  • একবার বিচার হয়ে গেলে কোনও মামলার পুনরায় তদন্ত করার কোনো বিধান নেই : বিধায়ক সুদীপ 
Image

একবার বিচার হয়ে গেলে কোনও মামলার পুনরায় তদন্ত করার কোনো বিধান নেই : বিধায়ক সুদীপ 

আগরতলা, ৩০ সেপ্টেম্বর : একবার বিচার হয়ে গেলে কোনও মামলার পুনরায় তদন্ত করার কোনো বিধান নেই। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা জবাবে এমনটাই দাবি করলেন বিধায়ক সুদীপ রায় বর্মণের।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা পুলিশ আধিকারিকদের পুরনো খুনের মামলার ফাইল খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতে কংগ্রেস বিধায়কের কটাক্ষ, বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর মধ্যে আবোল – তাবোল বলার প্রতিযোগিতা চলছে। তিনি আইনমন্ত্রী হয়ে এরকম মন্তব্য করার উচিত হয়নি। তিনি কারোর সাথে পরামর্শ করে জনসম্মুখে তাঁর বক্তব্য তুলে ধরতে পারতেন। 

শ্রী বর্মন দাবি, একবার বিচার হয়ে গেলে কোনও মামলার পুনরায় তদন্ত করা যায় না। নিজেকে জনসম্মুখে হাসির খোরাক বানিয়ে দিয়েছেন।তিনি ২১টি দপ্তরের ভার নিয়েছেন। কিন্তু জনগণ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। রাজ্যে শিক্ষার বেহাল দশা হয়েছে। তাঁর কথায়, ত্রিপুরায় স্বাস্থ্য, শিক্ষার হাব তৈরী হয়নি। আসলে ত্রিপুরায় বিজেপির জামানায় হার্মাদ বাহিনীর হাব হয়েছে।  

Releated Posts

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top