News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য অনূর্ধ্ব ১৭ হ্যান্ডবলে দুই বিভাগেই সেরা খোয়াই  
Image

রাজ্য অনূর্ধ্ব ১৭ হ্যান্ডবলে দুই বিভাগেই সেরা খোয়াই  

ক্রীড়া প্রতিনিধি,খোয়াই । রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৭ হ্যান্ডবল প্রতিযোগিতার বালক এবং বালিকা উভয় বিভাগে চ্যাম্পিয়নের শিরোপা দখল করল স্বাগতিক খোয়াই জেলা দল।খোয়াই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তিন দিনব্যাপী রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৭ হ্যান্ডবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলায় রবিবার বালক বিভাগে স্বাগতিক খোয়াই দল মোট ২৪ গোল করে জয়ী হয়। দলের পক্ষে সর্বোচ্চসংখ্যক গোল করে  ইন্দ্রজিৎ দাস (১৫) । বিজিত দল ধলাই জেলার মোট গোল ১২ টি । ধলাইয়ের উন্মেশ রায় একাই ৭ টি গোল করে।বালিকা বিভাগেও খোয়াই জেলা দল জয়লাভ করে। সর্বমোট দলীয় গোলের সংখ্যা ১০ । এরমধ্যে প্রিয়া গোপ একাই ৪ গোল করে দলকে এগিয়ে নেয় ।খোয়াই দলের পক্ষে করুনা দে এবং লক্ষ্মী দাস ২টি করে গোল করে। অপরদিকে গোমতী দল ৫টি গোল করে । খেলা শেষে এক ছোট্ট মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ী এবং বিজিত উভয় দলের খেলোয়ারদের পুরস্কৃত করা হয়। চ্যাম্পিয়ন খোয়াই জেলা দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রতিযোগিতার পরিচালন কমিটির চেয়ারম্যান সুব্রত মজুমদার। সবশেষে খোয়াই জেলা ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের উপ আধিকারীক কমলেন্দু শীল সকল খেলোয়াড় টিম ম্যানেজার এবং খেলা পরিচালন কমিটি সহ সকল সবাইকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top