News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রয়াত বিশিষ্ঠ মণিপুরি লেখক এন রোহিনী কুমার দত্ত
Image

প্রয়াত বিশিষ্ঠ মণিপুরি লেখক এন রোহিনী কুমার দত্ত

দুর্গাপুর, ২৯ সেপ্টেম্বর: আজ বামুটিয়া অন্তর্গত রাঙ্গুটিয়া গ্রামের বিশিষ্ঠ মণিপুরি লেখক এন রোহিনী কুমার দত্ত ৮৭ বছর বয়সে ইহলোক ত্যাগ করেছেন বলে খবরে প্রকাশ। তিনি ত্রিপুরার মণিপুরি সাহিত্য জগতের একজন উল্লেখোগ্য লেখক ছিলেন। দুটি প্রবন্ধ গ্রন্থ প্রকাশিত হয়েছে পশ্চিম বঙ্গের দুর্গাপুর থেকে। তাঁর দুই পুত্র ও তিন কন্যা। জৈষ্ঠ কন্যা এন রঞ্জিতা একজন মণিপুরি কবি এবং প্রসিদ্ধ অনুবাদক।

আগামী ৩০ সেপটেম্বর দুর্গাপুরে অনুষ্টিত হচ্ছে বাংলা- মণিপুরি  কবিতা উৎসব-২০২৪।  উক্ত অনুষ্ঠানে এন রোহিনী কুমারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে বলে জানিয়েছেন উক্ত সাহিত্য উৎসবের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম,  কবি তথা প্রাবন্ধিক ব্রজকুমার সরকার। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা – মণিপুরি কবিতা উৎসব অনুষ্টিত হচ্ছে। 

এই অনুষ্ঠানে এন রঞ্জিতা কতৃক অনুবাদ গ্রন্থ’ দিলিপ ময়েংবম এর শ্রেষ্ঠ কবিতা’ প্রকাশিত হবে। এই বইটি আনুষ্ঠানিক প্রকাশ করবেন মণিপুরের বিখ্যাত কবি শরতচান্দ থীয়াম। এই উৎসবে বাংলা ও মণিপুরি কবিতার ইংরেজি অনুবাদ নিয়ে একটি সংকলন প্রকাশিত হবে।  এটি সম্পাদনা করেছেন দ্বিভাষিক কবি ব্রজকুমার সরকার এবং প্রসিদ্ধ মণিপুরি কবি শরতচান্দ থিয়াম।

Releated Posts

কালবৈশাখীর তাণ্ডবে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

বিশ্রামগঞ্জ, ১ মে: প্রবল কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ১ মে; সম্পর্কের মর্যাদাকে কালিমালিপ্ত করে দশম শ্রেণির নাবালিকা নাতনিকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

রাজ্য জুড়ে পালিত বুদ্ধ পূর্ণিমা, বেনুবন বিহারে ভক্তদের ভিড়

আগরতলা, ১ মে: আজ বুদ্ধপূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা। দিনটি সারা পৃথিবীতে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তবে ভারত, শ্রীলংকা,…

ByByTaniya Chakraborty May 1, 2026

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top