News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জরাজীর্ণ রাস্তা নতুন চেহারায়, খতিয়ে দেখলেন বিধায়ক
Image

জরাজীর্ণ রাস্তা নতুন চেহারায়, খতিয়ে দেখলেন বিধায়ক

কল্যাণপুর, ২৯ সেপ্টেম্বর : ২০১৮ সালে এ রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকে নতুন ভাবে গোটা কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটা প্রান্তর সেজে উঠছে। বিশেষ করে এই সময়ের মধ্যে আর্থসামাজিক ব্যবস্থা থেকে শুরু করে পরিকাঠামোগত ব্যাপক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন বা নতুন উদ্যোগ সত্যিকারের অর্থে কল্যাণপুরকে ধীরে ধীরে আধুনিক নগরীতে পরিণত করছে।

 গোটা কল্যাণপুরের প্রায় প্রতিটা প্রান্তরকে ইতিমধ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থার মোড়কে সাজিয়ে তোলা হচ্ছে। এরকম ভাবেই সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম ঘিলাতলি থেকে সোনারাম পারা রাস্তা দীর্ঘদিন ধরেই রীতিমতো সমস্যায় ছিল, এরই মধ্যে সাম্প্রতিক বন্যায় অবস্থা আরো খারাপ হয়ে যায়। 

গোটা বিষয়ের গুরুত্ব অনুধাবন করে যুদ্ধকালীন তৎপরতায় নতুনভাবে রাস্তার কাজ শুরু হয়ে বর্তমানে কাজ প্রায় শেষ। আজ এলাকার বিভিন্ন অংশের সাধারণ মানুষকে সাথে নিয়ে সংশ্লিষ্ট রাস্তার কাজ পরিদর্শন করলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। 

কাজের দায়ীত্বে যারা রয়েছেন ,তাদের সাথে কথা বললেন এবং কোন ভাবেই যাতে করে গুণগত মানের সাথে আপোস করা না হয় সে ব্যাপারে তীক্ষ্ণ নজর রাখার জন্য বিধায়ক আহ্বান জানিয়েছেন। গোটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিতে গিয়ে বিধায়ক সাহেবের বক্তব্য হচ্ছে, মানুষের দাবিকে মান্যতা প্রদান করে যা যা করার দরকার সবই করা হচ্ছে এবং সাধারণ মানুষের দাবির প্রতি সরকার সহমত পোষণ করছে বলে তিনি আজ আরো একবার কল্যানপুর বাসীর তরফ থেকে রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top