News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অনুপ্রবেশের দায়ে আটক চার রোহিঙ্গা এবং একজন বাংলাদেশী নাগরিক
Image

অনুপ্রবেশের দায়ে আটক চার রোহিঙ্গা এবং একজন বাংলাদেশী নাগরিক

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: অনুপ্রবেশের দায়ে আবারো পাঁচজন বাংলাদেশীকে আটক করেছে জিআরপি থানার পুলিশ। আটককৃতদের পাঁচ জনের মধ্যে চারজন রোহিঙ্গা এবং একজন বাংলাদেশী। 

রাজ্যে বাংলাদেশি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্তে বিএসএফের কঠোর নজরদারি বজায় থাকা সত্ত্বেও কিভাবে এ ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটে চলেছে তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আগরতলার জি আর পি থানার অভিযান অব্যাহত রয়েছে।

আবারো গোপন খবরের ভিত্তিতে জিআরপি, এবং আর পি এফ  মিলে     ১ জন বাংলাদেশী নাগরিক এবং ৪ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। আটক পাঁচ জনের মধ্যে চারজন পুরুষ এবং একজন মহিলা। মোট ৫ জনকেই  আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। বাংলাদেশী এবং রোহিঙ্গা নাগরিকগন অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে। এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আজ তাদের  আদালতে প্রেরণ করা হয় । 

যাদেরকে আটক করা হয়েছে তারা হলো আমির হাকিম, ইয়াসমিন আক্তার, মোহাম্মদ তারেক, মোহাম্মদ উল্লা এবং শুকুর আলী। 

Releated Posts

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের…

ByByReshmi Debnath Jun 16, 2026

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 16, 2026
Scroll to Top