News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২৯ সেপ্টেম্বর ফোরাম ফর প্রোটেকশান অফ মাইনোরিটিস ইন বাংলাদেশ সংগঠনের প্রতিবাদ মিছিল
Image

২৯ সেপ্টেম্বর ফোরাম ফর প্রোটেকশান অফ মাইনোরিটিস ইন বাংলাদেশ সংগঠনের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বাংলাদেশে প্রবাহমান ঘটনা নিয়ে ভারতবর্ষের প্রতিটি নাগরিক উদ্বিগ্ন। রাজ্যের বরিস্ট সাংবাদিকগণ এবং বুদ্ধিজীবী সমাজ এ ব্যাপারে নজর রেখে চলেছে এবং অবিলম্বে বাংলাদেশ সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধের আবেদন জানিয়ে  সংগঠন তৈরি করেছে।

ফোরাম ফর প্রোটেকশান অফ মাইনোরিটিস ইন বাংলাদেশ নামে এই সংগঠন আগামী দিনে যতদিন পর্যন্ত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে আজ আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে জানান।

আগামী ২৯ শে সেপ্টেম্বর আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। পরবর্তী কর্মসূচি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডঃ ইউনুসের উদ্দেশ্যে বাংলাদেশ সরকারি হাইকমিশনের মাধ্যমে কাছে স্মারকলিপি প্রদান করবে।

আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সুবল কুমার দে, সম্পাদক পূর্ণেন্দুকান্তি দাশ , আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top