ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আগামীকাল সিনিয়র লীগের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবলের লীগ পর্যায়ের খেলার অন্তিম দিনে আগামীকাল বিকেল ও সন্ধ্যায় দুটি ভাইটাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সাড়ে তিনটায় টাউন ক্লাব খেলবে লাল বাহাদুরের বিরুদ্ধে। সন্ধ্যা ৬ঃ১৫ টায় এগিয়ে চল সংঘ ও ব্লাড মাউথ ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। এবারকার সিনিয়র ডিভিশন লিগে অবনমিত দল এবং সুপার লিগে উন্নীত দুটি দল এখন পর্যন্ত নিশ্চিত হলেও সুপার লিগের অপর দুটি দল আগামীকালের দুটি ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে। এগিয়ে চল সংঘ এবং রামকৃষ্ণ ক্লাব সুপার লিগে খেলা নিশ্চিত করে নিয়েছে। অপরদিকে ত্রিবেণী সংঘের অবনমন নিশ্চিত বলা যেতে পারে। ব্লাড মাউথ, নাইন বুলেটস, লাল বাহাদুর ব্যয়ামাগার এবং টাউন ক্লাব – এই চার দলের মধ্যে কোন দুই দল সুপার লিগে খেলবে তা নিশ্চিত হবে আগামীকাল। ফুটবল প্রেমীরাও তাকিয়ে আছে আগামী কালের দুটি ম্যাচের দিকে।

সিনিয়র লীগের ভাইটাল ম্যাচে আজ টাউন-লালবাহাদুর, এগিয়ে চল-ব্লাডমাউথ
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















