News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দক্ষিণ ঘিলাতলী রতিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ
Image

দক্ষিণ ঘিলাতলী রতিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৬ সেপ্টেম্বর: বৃহস্পতিবার কল্যাণপুর বন, কৃষি এবং ব্লক প্রশাসনের উদ্যোগে নর্থ ঘিলাতলী রতিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বৃক্ষরোপন ও সুবিধা ভোগীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

স্বচ্ছতা ই সেবা প্রকল্পে এই অনুষ্ঠান টি হয়। অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গনে গাছ লাগানোর পাশাপাশি ১২০ জন সুবিধাভোগীকে জন প্রতি ১৫টি করে আম, লেবু এবং সুপারির চারা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণপুরের বর্তমান সমষ্টি উন্নয়ন আধিকারিক এর ইনচার্জ এ থাকা প্রশান্ত চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ, বিদ্যালয় এর প্রধান শিক্ষক তপন দাস, কল্যাণপুরের কৃষি তত্যাবধায়ক রূপক রায়, বন দপ্তর এর অফিসার দুরুক মিয়া প্রমুখ। দক্ষিণ দুর্গাপুর পঞ্চায়েতের সুবিধাভোগীদের গাছের চারা প্রদান করা হয়। 

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top