News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরিবেশ ভারসাম্যের ক্ষতি না করে, প্রযুক্তির ব্যবহার করে অধিকতর ফসল উৎপাদনের কৌশল অবলম্বনের উপর গুরুত্ব দিতে হবে: রাজ্যপাল  
Image

পরিবেশ ভারসাম্যের ক্ষতি না করে, প্রযুক্তির ব্যবহার করে অধিকতর ফসল উৎপাদনের কৌশল অবলম্বনের উপর গুরুত্ব দিতে হবে: রাজ্যপাল  

আগরতলা, ২৬ সেপ্টেম্বর : পরিবেশগত ভারসাম্যের ক্ষতি না করে, আধুনিক প্রযুক্তির ব্যবহার করে অধিকতর ফসল উৎপাদনের কৌশল অবলম্বনের উপর গুরুত্ব আরোপ করেছেন  রাজ্যপাল শ্রী ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। আজ লেম্বুছড়ায় কৃষি মহাবিদ্যালয়ে জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থায় আধুনিক ও অভিনব প্রযুক্তির ব্যবহার ও গাছের স্বাস্থ্য বিষয়ক জাতীয় পর্যায়ের  এক সম্মেলনের উদ্বোধন করে রাজ্যপাল একথাগুলো বলেন। কৃষি মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই সম্মেলনের আয়োজন করেছে কৃষি মহাবিদ্যালয়, ইন্ডিয়ান ফাইটোপ্যাথোলজিক্যাল সোসাইটি, পশ্চিমবঙ্গের একাডেমি ফর অ্যাডভান্সমেন্ট অব এগ্রিকালচারেল সায়েন্স।

ভারতের অর্থনীতি ও সমাজে কৃষি ক্ষেত্রের অনবদ্য ভূমিকার কথা উল্লেখ করে রাজ্যপাল শ্রী নাল্লু বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার কৃষি ও কৃষকদের কল্যাণে এজন্য বহুবিধ প্রকল্প হাতে নিয়েছেন ও রূপায়ণ করছেন। রাজ্যপাল বলেন, উন্নত ও আধুনিক কৃষি পদ্ধতি গ্রহণ করা, কৃষি উৎপাদন বৃদ্ধি ও গাছে পোকা ও রোগদমনের জন্য ড্রোণ, কৃত্রিম বুদ্ধিমত্তা,  রোবোট ইত্যাদি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার সাথে সাথে এটাও লক্ষ্য রাখতে হবে যাতে মাটির উর্বরতা শক্তি বজায় থাকে। কৃষকদের আরও বেশি করে পর্যায়ক্রমে কৃষি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে তিনি পরামর্শ দেন। রাজ্যের কৃষকদের মশলা এবং হলুদ জাতীয় চাষাবাদে আরও উৎসাহিত করতেও পরামর্শ দেন। তিনি  নয়া উদ্ভাবিত বিভিন্ন কৃষি ও চাষ পদ্ধতির সুফল গ্রামীণ স্তরে কৃষকের কাছে পৌছে দিতে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্যও পরামর্শ  দেন।

রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০৪৭ সালের মধ্যে আমাদের দেশকে এক উন্নত দেশ হিসাবে গড়ে তোলার যে পরিকল্পনা নিয়েছেন তাতে কৃষি ব্যবস্থারও গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য কৃষির সঙ্গে সঙ্গে পশুপালন অনেক লাভদায়ক হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। সম্মেলনে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিশিষ্ট কৃষিবীদ ও কৃষি গবেষকদের পুরস্কৃত করা হয়। 

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top