News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শুভঙ্কর সাহা হত্যাকান্ডে চার অভিযুক্ত পুলিশের জালে 
Image

শুভঙ্কর সাহা হত্যাকান্ডে চার অভিযুক্ত পুলিশের জালে 

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শুভঙ্কর সাহা হত্যাকান্ডে আটক আরও দুইজন অভিযুক্ত। এখনো পর্যন্ত ছয়জনের মধ্যে চারজন অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে  বলে জানান আমতলী থানার ওসি শ্রীকান্ত বর্ধন।

প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর আমতলী থানার অন্তর্গত কাঞ্চন নগর এলাকায় শুভঙ্কর সাহা নামে এক যুবককে ছয় অভিযুক্ত মিলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে ১৮ আগস্ট শুভঙ্কর সাহা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ওই ঘটনায় আমতলী থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে ১৮ সেপ্টেম্বর বাপন চক্রবর্তী নামে এক যুবককে গ্রেফতার করে। তারপর একে একে আরো দুই অভিযুক্ত পুলিশের জালে ধরা পড়ে এবং বুধবার গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে আমতলী থানার পুলিশ শান্তনু সেন এবং জয়ন্ত দেবনাথ নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাদেরকে সমস্ত আইনি প্রক্রিয়ার শেষে আদালতে প্রেরণ করে।

বৃহস্পতিবার বিকেলে আমতলী থানার ওসি শ্রীকান্ত বর্ধন সাংবাদিকদের মুখোমুখি হয় এই খুনের মামলার তথ্য তুলে ধরেন। তিনি জানিয়েছেন শুভঙ্কর সাহা হত্যা মামলায় ৬ জন অভিযুক্তদের মধ্যে এখন পর্যন্ত ৪ অভিযুক্ত পুলিশের জালে আটক হয়েছে। পাঁচজনের মধ্যে একজন বর্তমানে জেল হেফাজত রয়েছে এবং বাকি চারজন পুলিশ হেফাজতে রয়েছে। আমতলী থানার ওসি আরো জানিয়েছেন, আরও অভিযুক্ত এখনো গ্রেফতার হয়নি।

Releated Posts

রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top