News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশ থেকে ২.৫ মেট্রিক টন মাছ এসেছে রাজ্য
Image

বাংলাদেশ থেকে ২.৫ মেট্রিক টন মাছ এসেছে রাজ্য

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: বাঙালির প্রধান উৎসব দূর্গোৎসবকে ঘিরে উন্মাদনা রীতিমতো চড়তে শুরু করেছে। এরই মধ্যে বাঙালির রসনা তৃপ্তির জন্য ত্রিপুরার বাজারে চলে এসেছে পদ্মার ইলিশ। মূলত, উৎসবে ভোজন রসিক বাঙালির পাতে ইলিশ ছাড়া চলে না। আর তা যদি হয় পদ্মার ইলিশ তাহলে অনুভূতি প্রকাশ করার ভাষা খুজে পাওয়া মুশকিল। 

এ বিষয়ে আমদানিকারক বিমল রায় জানিয়েছেন, আপাতত ত্রিপুরায় বাংলাদেশ থেকে ৩ হাজার মেট্রিক টন ইলিশ মাছ আমদানির অনুমতি মিলেছে। আজ বৃহস্পতিবার প্রথম দিনে মাত্র ৭ মেট্রিকটন মাছ আসবে রাজ্যে। আগামীকালও ইলিশ মাছ আসবে রাজ্যে। কিন্তু, আখাউড়া চেকপোস্ট সূত্রে জানা গিয়েছে, ২.৫ মেট্রিকটন মাছ এসেছে।

তিনি আরও জানিয়েছেন, এই সময়ে ইলিশের চাহিদাও বেশী থাকে। প্রতি কেজি মাছ অধিক ডলারের বিনিময়ে ক্রয় করা হয়েছে, বলেন তিনি। ফলে এবার পদ্মার ইলিশের দাম চড়া হওয়ায় দূর্গোৎসবের মুহুর্তে বাজারেও বেশি দামেই বিক্রির সম্ভাবনা রয়েছে। বড় মাপের ইলিশ গুলি প্রায় ১৪০০ টাকা দরে বিক্রি হবে বাজারে। ছোট মাপের ইলিশ বিক্রি ১০০০ টাকা দরে বিক্রি হবে। 

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top