News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় সড়ক সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল অটো চালকরা
Image

জাতীয় সড়ক সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল অটো চালকরা

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: জাতীয় সড়ক সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল হয়েছেন অটো চালকরা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। তাঁরা অবরোধকারীদের সাথো কথাবার্তা বলেন।

উত্তর ত্রিপুরা জেলার উপর দিয়ে বয়ে গেছে ২০৮ নং জাতীয় সড়ক, যা ত্রিপুরা ও আসামকে সংযোগ করে। বিগত এক বছরের বেশি সময় ধরে এই সড়কের খেরেংজুরি এলাকায় রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল। বহুবার স্থানীয় বাসিন্দারা এবং গাড়ি চালকরা অবরোধ করেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি প্রশাসন। আজ এরই প্রতিবাদে পথ অবরোধে সামিল হয়েছেন গাড়ি চালকরা। অবরোধের জেরে যানবাহন আটকে পড়ে, যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাস্তাটি দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে এবং সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করছে। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও কার্যকরী পদক্ষেপ না নিলে এই অবস্থা আরও জটিল হয়ে উঠতে পারে।

Releated Posts

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top