News Flash

  • Home
  • খেলা
  • ব্লাডমাউথের জয় রুখে সুপারে খেলা নিশ্চিত রামকৃষ্ণ ক্লাবের
Image

ব্লাডমাউথের জয় রুখে সুপারে খেলা নিশ্চিত রামকৃষ্ণ ক্লাবের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সিনিয়র লীগের খেলা ফের ড্র-তে নিষ্পত্তি। তাও রামকৃষ্ণ ও ব্লাড মাউথ ক্লাবের ভাইটাল ম্যাচ। দুই-দুই গোলে ড্র তে নিষ্পত্তি হওয়ায় দু-দল এক-এক করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। আখেরে ড্র-এর মধ্য দিয়ে লীগ অভিযান শেষ করে রামকৃষ্ণ ক্লাব সুপার ফোর-এ খেলা নিশ্চিত করে নিয়েছে। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ক্লাব লিগ আসরে দ্বিতীয় দল হিসেবে সুপারে জায়গা করে নিলো রামকৃষ্ণ ক্লাব। লিগে রামকৃষ্ণ ক্লাবের সংগ্রহ ৯ ম্যাচে ১৭ পয়েন্ট।  অন্যদিকে ব্লাডমাউথ ক্লাবের সংগ্রহ ৮ ম্যাচে ১৬ পয়েন্ট।  লিগে ব্লাডমাউথ ক্লাব শেষ ম্যাচে খেলতে নামবে এগিয়ে চল সংঘের বিরুদ্ধে। এই ম্যাচে এগিয়ে চল সংঘের বিরুদ্ধে জয় ছাড়া বিকল্প নেই ব্লাড মাউথ ক্লাবের। বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ব্লাডমাউথ ক্লাব ও রামকৃষ্ণ ক্লাব। ম্যাচটি ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয় উভয় দল।

এদিনের ম্যাচে নামার আগে ব্লাডমাউথ  ক্লাবের সংগ্রহ ছিলো ৭ ম্যাচে ১৫ পয়েন্ট ও রামকৃষ্ণ ক্লাবের সংগ্রহ ছিলো ৮ ম্যাচে ১৬ পয়েন্ট। ফলে এদিনের ম্যাচটি ভাইটাল ছিলো উভয় দলের কাছে। খেলার ২০ মিনিটের মাথায় ব্লাড মাউথের লাম বাম ববিস একটি গোল করে দলকে এগিয়ে দেয়। রামকৃষ্ণ ক্লাবের ছেলেরা গোলটি শোধ করার লক্ষ্যে যথেষ্ট চেষ্টা করেও প্রথমার্ধে পেরে উঠেনি। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটের মাথায় সরখাই মেথি গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। তবে পাঁচ মিনিট বাদেই ফের ব্লাড মাউথের ফান জোভান সিং আরেকটি গোল করে দলকে পুনরায় এগিয়ে দেয়। তবে খেলার অন্তিম পর্যায়ে শেষ বাঁশির দু মিনিট আগে রামকৃষ্ণ ক্লাবের নিমজানো সিং পুনরায় গোল শোধ করে খেলায় সমতা নিয়ে আসে। শেষ পর্যন্ত দুই দুই গোলে ম্যাচ ড্র তে নিষ্পত্তি হয়।

যদিও এদিন ম্যাচ শেষে শুরু হয় মাঠে উওেজনা। একদল উশৃংখল যুবক মাঠে প্রবেশ করে টি.এফ.এ-র মাঠ কর্মী দিনেশ বাদ্যকরের  গায়ে হাত তোলে। ঘটনার সূএপাত ঘটে চতুর্থ রেফারির অতিরিক্ত সময় দেখানো নিয়ে। রেফারি পল্লব চক্রবর্তী অতিরিক্ত সময় দেখানো কে নজর দেন নি ব্লাডমাউথ ক্লাবের সমর্থকরা। যা নিয়ে শুরু হয় বাদানুবাদ। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ, সত্যজিৎ দেব রায়, সুকান্ত দত্ত ও পল্লব চক্রবর্তী।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top