News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জোলাইবাড়ী দ্বাদশশ্রেনী বিদ্যালয়ে বার্ষিক পুরষ্কার বিতরনী উৎসব অনুষ্ঠিত
Image

জোলাইবাড়ী দ্বাদশশ্রেনী বিদ্যালয়ে বার্ষিক পুরষ্কার বিতরনী উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: অন্যান্য বছরের ন্যায় এইবছরও এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জোলাইবাড়ী দ্বাদশশ্রেনী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বার্ষিক পুরষ্কার বিতরনী উৎসব ও শিক্ষক অভিভাবক মতবিনিময় সভা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া।

উদ্ভোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান বিকাশ বৈদ্য, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি স্বপন চন্দ্র দাস, শিশুবিশেষঞ্জ চিকিৎসক ডাক্তার নিলরতন মজুমদার, ক্যান্সার বিশেশঞ্জ চিকিৎসক ডাক্তার গৌতম মজুমদার, জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শক বিকাশ দেবনাথ সহ অন্যান্যরা।

বর্তমানসময়ে এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয় পরিচালন কমিটির সফলতায় বিদ্যালয়ের শিক্ষাব্যাবস্থার অনেকটা মান উন্নয়ন হয়েছে।  এইবছর ত্রিপুরা মধ্যশিক্ষাপর্যদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলে এই বিদ্যালয়থেকে সেরাদশের মধ্যে তিনজন স্থান অর্জন করেছে।  আজকের এই অনুষ্ঠানের মধ্যদিয়ে কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান এই বিদ্যালয়ের উন্নয়নে বিদ্যালয়ে একটি হোষ্টেল নির্মানকরাহবে অপরদিকে বিদ্যালয়ের মাঠের উন্নয়ন করাহবে যার অনুমোদন হয়ে গেছে। তিন কোটি টাকার অধিক অর্থ ব্যায় করে মাঠের উন্নয়ন করা হবে। মন্ত্রীর এই ধরনের উন্নয়নমূলক কর্মসূচীর জন্য সকলে মন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। 

জোলাইবাড়ীবাসী এমন একজন মানুষকে মন্ত্রী হিসাবে কাছে পেয়ে খুবই আনন্দিত। জানা যায় আগামী কিছুদিনের মধ্যে এই বিদ্যালয়ে ৭৫ বছরের গোল্ডেন জুবলি উৎযাপন করাহবে। আজকের অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top