News Flash

  • Home
  • প্রধান খবর
  • বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম প্রয়াত
Image

বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম প্রয়াত

উত্তর ২৪ পরগনা, ২৫ সেপ্টেম্বর (হি.স.): মারা গেলেন বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। যকৃতের ক্যানসারে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। বুধবার দুপুরে নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর।

লোকসভা ভোটের আগে ব্রিগেডের মঞ্চ থেকে যখন তাঁর নাম ঘোষণা হয়, তখনই বেশ অসুস্থ তিনি। ফুসফুসে সংক্রমণ ছিল। ক্যানসারে আক্রান্ত ছিলেন হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম। অসুস্থ শরীর নিয়েই ভোটে লড়েছেন এবং জিতেওছেন। কিন্তু আর পুরোপুরি সুস্থ হয়ে ওঠা হল না। বুধবার দুপুরে মৃত্যু হল বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুলের।

লোকসভা ভোটের পর ক্যান্সারের চিকিৎসার জন্য দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসা চলছিল হাজি নুরুলের। বিদেশ থেকে বিশেষ ওষুধ আনার পর শারীরিক অবস্থার সাময়িক উন্নতিও হচ্ছিল। কিন্তু শেষরক্ষা হল না।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top