News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভাঙন কবলিত এলাকায় গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে সাংসদ রচনা
Image

ভাঙন কবলিত এলাকায় গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে সাংসদ রচনা

হুগলি, ২৫ সেপ্টেম্বর (হি.স.) : বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে দুষে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বুধবার দাবি করলেন, ‘‘আগে যিনি সাংসদ ছিলেন তিনি কিছু করেননি। আমি চেষ্টা করছি।” গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন রচনা। বালির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা নিয়ে ক্ষোভ উগরে দেন তাঁরা। বারবার জানান, বস্তা ফেলার পরেই তা ভেসে যায়। ভাঙন রোখা যাচ্ছে না কিছুতেই।

গঙ্গার ভাঙনে তলিয়ে গেছে পরের পর বাড়ি। পার ভাঙছে প্রতিনিয়ত। ভাঙনের আতঙ্কে দিন কাটে গ্রামবাসীদের। রাত নামলেই ঘুম উধাও। পরিস্থিতি সামলাতে বলাগড় মাস্টার প্ল্যান চাইলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের চাঁদরা কলোনী, মিলনগর গ্রামের এই ভাঙন কবলিত এলাকায় বুধবার পরিদর্শনে গিয়েছিলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।

সাংসদকে কাছে পেয়ে গ্রামবাসীরা বলেন, রাতে যে ঘরে থাকছেন সে ঘরে ঘুম ভাঙবে কিনা তাঁদের জানা থাকে না। প্রতি রাতেই জমি গিলে নিচ্ছে গঙ্গা। প্রশাসনকে বারবার জানিয়েও ফল মেলেনি কোনও। অনেকেই অভিযোগ করেন, যাদের বাড়ি তলিয়ে গেছে তারাও আবাসের ঘর পায়নি।

রচনা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেন,‘‘তিনমাস আগে যেখানে দাঁড়িয়ে প্রচার করে গেছি সেই জায়গা তলিয়ে গেছে। কয়েকটি বাড়ির রাস্তাও গঙ্গায় মিশে গেছে। খুবই খারাপ অবস্থা।এলাকার মানুষকে ত্রাণ দিয়েছি। গঙ্গা ভাঙন রোধ একটা বড় ব্যাপার। আমি লোকসভায় বলেছি। আবারও বলব। কেন্দ্রের সাহায্য ছাড়া হবে না। ঘাটাল মাস্টার প্ল্যানের আদলে বলাগড় মাস্টার প্ল্যান করতে হবে।’’

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top