News Flash

  • Home
  • দেশ
  • হাতিয়া রেলওয়ে স্টেশনে মাদক-সহ ধৃত এক
Image

হাতিয়া রেলওয়ে স্টেশনে মাদক-সহ ধৃত এক

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (হি.স.) : ঝাড়খন্ডের হাতিয়া রেলওয়ে স্টেশন থেকে মাদকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। ধৃতের নাম শুভম কুমার। তিনি বিহারের বৈশালীর বাসিন্দা ।সাব-ইন্সপেক্টর দীপক কুমার বুধবার জানিয়েছেন, দুর্গাপূজাকে সামনে রেখে, আরপিএফের বিভাগীয় নিরাপত্তা কমিশনার পবন কুমার ট্রেনগুলিতে তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছেন। এই ধারাবাহিকতায়, আরপিএফ হাতিয়া স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনক অবস্থায় একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে তার জিনিসপত্র তল্লাশি করে। সেই সময় তার ব্যাগ থেকে ২৪টি মদের বোতল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায়, সে মদের বোতল ট্রেনে করে বিহারে নিয়ে যাচ্ছিল বেশি দামে বিক্রি করার জন্য। এরপর বাজেয়াপ্ত মদ ও অভিযুক্তদের আবগারি দফতরের কাছে হস্তান্তর করা হয়।

Releated Posts

বিহারে রহস্যজনক পরিস্থিতিতে পুরসভার নির্বাহী আধিকারিকের মৃত্যু, তদন্ত শুরু

ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনক পরিস্থিতিতে আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর দেহরি-ডালমিয়ানগর পুর পরিষদের নির্বাহী…

ByByNews Desk Aug 2, 2026

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top