News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কংগ্রেসকে তুলোধোনা করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য
Image

কংগ্রেসকে তুলোধোনা করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: বিজেপি সরকারের বিরুদ্ধে তোলা অভিযোগ খণ্ডন করে কংগ্রেসকে তুলোধোনা করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য।

সোমবার সন্ত্রাস ও নারী নির্যাতনের অভিযোগ এনে পুলিশের সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিল কংগ্রেস। এরই পরিপ্রেক্ষিতে সাংবাদিক জোট আমলে বিরোধীদের বিরুদ্ধে উঠা বিভিন্ন অভিযোগ ও সন্ত্রাসের চিত্র তুলে ধরলেন সাংসদ রাজীব ভট্টাচার্য।

এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, কংগ্রেস দল নারী নির্যাতন ও সন্ত্রাসের অভিযোগ তুলে পুলিশের সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে। কিন্তু তাদের অভিযোগের কোনো ভিত্তি নেই। জোট আমলের দিনগুলি রাজ্যের জনগন ভুলে যায়নি। জোট আমলে মানুষ বিচারের জন্য চিৎকার করতেন। কিন্তু বর্তমানে বিজেপি সরকারের আমলে মানুষ সুবিচার পাচ্ছেন। অপরাধ যারা করে তাতের দল মত বর্ণ দেখা হয়না। অপরাধীদের শাস্তি দিতে প্রশাসন বদ্ধ পরিকর। কিন্তু জোট আমলে বিরোধীদের দ্বারা যে সন্ত্রাস হয়েছে, সেগুলি তুলে ধরেন তিনি।

এদিকে মঙ্গলবার এনএলএফটি ও এটিটিএফের মোট ৫৮৪ জন বৈরীরা আত্ম সমর্পন করেছে। তারা সমাজের মূল স্রোতে ফিরে গেছে। এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য।

Releated Posts

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top