News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অটোচালক এবং যাত্রীর মধ্যে ঝামেলার জেরে পথ অবরোধ
Image

অটোচালক এবং যাত্রীর মধ্যে ঝামেলার জেরে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৪ সেপ্টেম্বর: অটোচালক এবং যাত্রীর মধ্যে ঝামেলার জেরে পথ অবরোধে উত্তপ্ত সংশ্লিষ্ট এলাকা। তারপর শুরু হয় হাতাহাতি। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে উদয়পুর – আঠারোভোলা সড়কের পৃথক তিনটি স্থানে রাস্তা অবরোধ করে  বিএমএস সমর্থিত অটো চালকরা। 

আঠারোভোলা সড়কের পুলিশ লাইন, খুপিলং হাসপাতাল চৌমুহনী এবং খুপিলং এসপিও ক্যাম্পের সামনে রাস্তা অবরোধ করে অটো চালকরা। এই অবরোধে আটকা পড়েন এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া। তিনি অটোচালকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেন।

অটো চালকরা অভিযোগ তুলেন কিছু যুবক অটো চালককে মারধর করেছে। একজন রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এক রোগীকেও মারধর করা হয়েছে। পৃথক তিনটি স্থানে রাস্তা অবরোধের ফলে প্রচন্ড যানজটের সৃষ্টি হয়েছে। যদিও ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস পাওয়ার পরে অবরোধ তুলে নেন অটোচালকেরা।

Releated Posts

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top