News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাম্প অপারেটর সংঘ পানীয় জল ও স্বাস্থ্য বিধান শাখার উদ্যোগে দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের নিকট  গণ ডেপুটেশন প্রদান
Image

পাম্প অপারেটর সংঘ পানীয় জল ও স্বাস্থ্য বিধান শাখার উদ্যোগে দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের নিকট  গণ ডেপুটেশন প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ  অনুমোদিত  পাম্প অপারেটর সংঘ পানীয় জল ও স্বাস্থ্য বিধান শাখার উদ্যোগে দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের নিকট  গণ ডেপুটেশন ও রেলী সংগঠিত করা হয়।

রবীন্দ্র শতবার্ষিক ভবনের সামনে থেকে  রেলিটি শুরু করে দপ্তরের অফিসের সামনে গিয়ে সমবেত হয় এবং সেখান থেকে এক প্রতিনিধি দল চিফ ইঞ্জিনিয়ার এর সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি  দান করেন।  পানীয় জল ও স্বাস্থ্য বিধান শাখার অধীনে যেসব পাম্প অপারেটর কাজ করে চলেছেন তাদেরকে পূজা বোনাস সহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানসহ মোট ছয় দফা দাবিতে মঙ্গলবার দফতরের চিফ ইঞ্জিনিয়ার এর কাছে পাম্প অপারেটর সংঘের পক্ষ থেকে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সংগঠনের নেতা অভিযোগ করেছেন উপরের স্তরের একাংশ সরকারি আমলা ও অফিসার নিচের স্তরের কর্মচারীদের সঙ্গে  ব্যবধান সৃষ্টি করে চলেছে। পাম্প অপারেটরদের নানাভাবে বঞ্চনা ও অবহেলা করা হচ্ছে। গত বছরও তাদেরকে পূজা বোনাস দেওয়া হয়নি। এ বছরও পূজা বোনাস দেওয়া হবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা  দিয়েছে। গত বছর এবং এ বছরের পূজা বোনাস একসাথে মিটিয়ে দেওয়ার জন্য সংগঠনের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে। পাশাপাশি প্রতিমাসের বেতন ১০ তারিখের মধ্যে মিটিয়ে দেওয়ার জন্য সংগঠন দাবি জানিয়েছে। এছাড়া পাম্প অপারেটরদের সিনিয়ারিটি লিস্ট তৈরি করে তাদের নিয়মিত করনসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানানো হয়েছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top