News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জয়দুর্গা গ্ৰামীন সংগঠনের উদ্যোগে পোষণ মাহ পালিত
Image

জয়দুর্গা গ্ৰামীন সংগঠনের উদ্যোগে পোষণ মাহ পালিত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৩ সেপ্টেম্বর:
সোমবার বিশালগড় আর ডি ব্লকের অন্তর্গত রাউৎখলা গ্ৰাম পঞ্চায়েতের অধীন জয়দুর্গা গ্ৰামীন সংগঠনের সকল সদস্যারা মিলে পোষণ মাহ পালন করে। এইদিন জয়দুর্গা গ্ৰামীন সংগঠন এলাকার সকল গর্ভবতী ও শিশুদের মধ্যে পুষ্টি জাতীয় খাবার দেওয়া হয় এবং এই সময়ে গর্ভবতী মায়ের ও শিশু দের পুষ্টি কেন দরকার সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কেননা আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ ‌‌। তাদের সুস্থ্য ভাবে বেড়ে উঠার জন্য পুষ্টি জাতীয় খাবার দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

জয়দুর্গা গ্ৰামীন সংগঠনের দিদিরা পুষ্টি জাতীয় খাবার যেমন চাল, ডাল,সুজি, বিভিন্ন রকমের শাক সব্জি, ফলমূল,ডিম,দিয়ে আলপনা এঁকে পোষণ মাহ এর গুরুত্ব তুলে ধরেন।

এই পোষণ মাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্ৰামীন সংগঠনের সভানেত্রী রিঙ্কু দেবনাথ শীব,সম্পাদিকা অলকা পাল ও কোষাধ্যক্ষ রেখা সাহা সহ সিএসপি সুমনা ভৌমিক,সিএসপি কাঞ্চন সাহা সহ অন্যান্যরা।এদিন গর্ভবতী মায়েদের ও শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয়।স্ব-সহায়ক দলের দিদিরা শুধু স্বনির্ভর হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় এখন বিভিন্ন সামাজিক কাজেও স্ব-সহায়ক দল সমান তালে কাজ করছে বলে জানান।

Releated Posts

কালবৈশাখীর তাণ্ডবে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

বিশ্রামগঞ্জ, ১ মে: প্রবল কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ১ মে; সম্পর্কের মর্যাদাকে কালিমালিপ্ত করে দশম শ্রেণির নাবালিকা নাতনিকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

রাজ্য জুড়ে পালিত বুদ্ধ পূর্ণিমা, বেনুবন বিহারে ভক্তদের ভিড়

আগরতলা, ১ মে: আজ বুদ্ধপূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা। দিনটি সারা পৃথিবীতে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তবে ভারত, শ্রীলংকা,…

ByByTaniya Chakraborty May 1, 2026

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top