News Flash

Image

রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২৩ সেপ্টেম্বর:
রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন এক গৃহবধূ। ঘটনার বিবরণে জানা যায় কমলপুর থানাধীন দক্ষিণ মানিকভাণ্ডারের বাসিন্দা গৃহবধূ সুফিয়া বেগম (১৯)গত ১৮ সেপ্টেম্বর বেলা একটা নাগাদ বাড়িতে ছিল। কিন্তু রহস্যজনকভাবে বেলা একটার পর থেকে মহিলাকে আর পাওয়া যাচ্ছেনা। মহিলা কি কারো সঙ্গে পালিয়েছে না অন্য কোনো ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারছেনা।

মহিলার বিয়ে হয়েছিল প্রায় ছয়মাস পূর্বে। বিয়ের ছয়মাসের মাথায় এরকম ভাবে নিখোঁজ হওয়ার ঘটনা রহস্যর সৃষ্টি করেছে। মহিলার বাপের বাড়ি সহ আত্মীয় স্বজনের কাছেও কোনো খবর  নেই। কমলপুর থানায় নিখোঁজ ডাইরি করা হয়েছে। পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।
______

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top