News Flash

  • Home
  • খেলা
  • স্প্যানিশ ফুটবল: বার্সেলোনার ছয়ে ছয়
Image

স্প্যানিশ ফুটবল: বার্সেলোনার ছয়ে ছয়

বার্সেলোনা, ২৩ সেপ্টেম্বর (হি.স.): প্রতিপক্ষের মাঠে রবিবার রাতে লিগ ম্যাচে ভিয়ারেয়ালকে ৫-১ গোলে হারাল বার্সেলোনা। এই বড় জয়ে শীর্ষস্থান মজবুত করল হান্সি ফ্লিকের দল।

প্রথমার্ধে রবের্ত লেভানদোভস্কির জোড়া গোলের পর ভিয়ারেয়ালের হয়ে ব্যবধান কমান আয়োসে পেরেস। দ্বিতীয়ার্ধে পাবলো তোরে ব্যবধান আবার বাড়ান। এরপর জোড়া গোল করেন রাফিনিয়া। আরও গোল বাড়তে পারতো যদি  মাঝে পেনাল্টি মিস না করতেন লেভানদোভস্কি। এই গোল করতে পারলে তিনি হ্যাটট্রিক করতে পারতেন। এবার লা লিগায় ৬ ম্যাচে পোলিশ তারকার গোল হয়ে গেল ৬টি, আর অ্যাসিস্ট আছে দুটি।

লা লিগায় প্রথম পাঁচ ম্যাচ জয়ের পর গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মোনাকোর কাছে ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা। ঘরোয়া লিগে আবার জয়ের পথে ফিরল তারা।

৬ ম্যাচে সবকটিতে জিতে  বার্সেলোনার পয়েন্ট হল ১৮। আর সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। ১১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে ভিয়ারেয়াল।

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top