News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মন্ত্রীর সহযোগিতায় ৩৩ দিন পর মৃতদেহ উদ্ধার
Image

মন্ত্রীর সহযোগিতায় ৩৩ দিন পর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২২ সেপ্টেম্বর: মন্ত্রীর সহযোগীতায় দীর্ঘ ৩৩ দিন পর মৃতদেহ খুঁজে পেলো পরিবারের লোকজনেরা।

ঘটনার বিবরনে জানা যায়, গত ২০ শে আগষ্ট ২০২৪ সালে শান্তিরবাজার মহকুমার কোয়াইফাং এডিসি ভিলেজের কায়ারাম পাড়ার বাসিন্দা বিরমনী বাড়ীথেকে বেরহবার পর আর বাড়ীতে পৌঁছায়নি।  পরিবারের লোকজনের ধারনা বর্ষার ফলে মাটির ধ্বস পরে বীরমনী ত্রিপুরার মৃত্যু হয়।  বীরমনী ত্রিপুরার সহধর্মীনি ছারা আর কেউ নেই।  তাই তিনি এলাকার বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার  নিকট উনার স্বামীকে খুঁজে পেতে সাহায্য চাইলেন। 

অবশেষে রবিবার অনেক খোঁজিখুঁজির পর মন্ত্রী, শান্তির বাজার মহকুমাশাসক ও নবমবাহিনী টি এস আর এর এস ডি আর এফ টিমের সহযোগীতায় দীর্ঘ ৩৩ দিন পর বিরমনী ত্রিপুরার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। বাড়ীর পাশ্ববর্তী এলাকায় মাটি চাপাপরে শাসরুদ্ধহয়ে বিরমনী ত্রিপুরা পরলোক গমন করেন। 

উনার মৃতদেহ খুঁজে পাওয়ার খবর ছরিয়ে পরতেই ঘটনাস্থলে ছুঁটেযায় মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েতসমিতির চেয়ারম্যান তাপস দত্ত, শান্তির বাজার মহকুমাশাসক মনোজ কুমার সাহা, বাইখোড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাস সহ অন্যান্যরা।

শান্তির বাজার মহকুমা শাসকের পক্ষ থেকে বিরমনী ত্রিপুরার মৃতদেহ দাহ করার জন্য নগদ দশ হাজার টাকা পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়। মহকুমাশাসক জানান বিরমনী ত্রিপুরার পরিবারেকে রাজ্যসরকারের পক্ষ থেকে আরো ৩ লক্ষ ৯০ হাজার টাকা দেওয়া হবে এবং কেন্দ্রীয়সরকারের পক্ষ থেকে নগদ ২ লক্ষ টাকা প্রদান করা হবে।  মোট ৬ লক্ষ টাকা প্রদান করা হবে।

মৃতদেহ খুঁজে পাবার পর মেডিকেল টিমের উপস্থিতিতে মৃতদেহ ঘটনাস্থলে ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়। মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়ার সহযোগীতায় পরিবারের লোকজন সরকারি আর্থিক সহযোগীতা পেয়েছে ও বিরমনী ত্রিপুরার মৃতদেহ পরিবারের লোকজন দেখতে পেয়েছেন।  তাই সকলে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়াকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top