News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ পরিবাহী খুঁটিতে গাছ ভেঙে পড়ে বিপত্তি
Image

বিদ্যুৎ পরিবাহী খুঁটিতে গাছ ভেঙে পড়ে বিপত্তি

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২২ সেপ্টেম্বর:  কল্যাণপুর থানার বহু পুরনো একটি আমগাছ আচমকাই বিদ্যুৎ পরিবাহী খুঁটি সহ তার ছিড়ে ভেঙ্গে পড়ে। অল্পেতেই রক্ষা পায় পথ চলতি মানুষ, যানবাহন সহ আরক্ষা দপ্তরের কর্মীরা। বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল।

সেই বিষয়টি কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী জানা মাত্রই গাছটিকে কেটে সরানোর জন্য তেলিয়ামুড়া মহকুমা শাসকের সাথে কথা বলেন। তারপর মহকুমা শাসকের তত্ত্বাবধানে থাকা কল্যানপুর স্কাউটস এন্ড গাইডসের দুর্যোগ মোকাবেলা দলকে খবর দেন।

তৎক্ষণাৎ দুর্যোগ মোকাবেলা দল এবং কল্যাণপুরের  ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট   বিশ্বজিৎ মজুমদার সেখানে ছুটে যায়। দুর্যোগ মোকাবেলা দল, কল্যাণপুর আরক্ষা দপ্তরের কর্মী এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীদের যৌথ সহযোগিতায় গাছটিকে কাটা হয় এবং বিদ্যুৎ পরিবাহী তার গুলি সরিয়ে পুনরায় যান চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়।

Releated Posts

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি উপলক্ষে গাঙ্গাইল রোডে স্বচ্ছ ভারত অভিযান

আগরতলা, ১৬ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক ও…

ByByReshmi Debnath Jun 16, 2026

৩২ লক্ষ টাকার জলাশয় সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে মৎস্য দপ্তর

আগরতলা, ১৬ জুন : উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ির বলাইবাজার এলাকায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে জলাশয় সংস্কার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top