News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আইজিএম হাসপাতালে বেসরকারী নিরাপত্তা কর্মীদের হাতে আক্রান্ত  রোগীর পরিজনেরা
Image

আইজিএম হাসপাতালে বেসরকারী নিরাপত্তা কর্মীদের হাতে আক্রান্ত  রোগীর পরিজনেরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: ফের বেসরকারী নিরাপত্তা কর্মীদের হাতে আক্রান্ত হাসপাতালে রোগীর পরিজনেরা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে আইজিএম হাসপাতালে।

ঘটনার বিবরনে প্রকাশ, পশ্চিম প্রতাপগড় এলাকার বাসিন্দা, গৌতম চক্রবর্তী তার নয় মাসের শিশু সন্তানকে নিয়ে আইজিএম হাসপাতালে আসে চিকিৎসার জন্য। শনিবার রাতে শিশুটিকে দেখতে এসেছিল তার কাকা উদয় চক্রবর্তী। তখনই বেসরকারি নিরাপত্তা কর্মীদের দ্বারা আক্রান্ত হয়েছেন তারা দুই ভাই।

গৌতম চক্রবর্তীর অভিযোগ, তার ভাই উদয় চক্রবর্তী যখন হাসপাতালে আসেন তখন তিনি একটি পার্টি থেকে এসেছিলেন। তার পকেটে মাদকদ্রব্য ছিল। তাই তিনি সেটি রাস্তায় ফেলে হাসপাতালের ভেতর প্রবেশ করছিলেন। কিন্তু সেটি ফেলতে দেখে বেসরকারি নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে তারা উদয় চক্রবর্তী এবং গৌতম চক্রবর্তীর উপর চড়াও হয়। ১০ থেকে ১২ জন সিকিউরিটি গার্ড তাদেরকে চক্ষু বিভাগে নিয়ে গিয়ে প্রচন্ড মারধর করেছে বলে অভিযোগ। এতে রক্তাক্ত হয়েছেন দুই ভাই।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পশ্চিম আগরতলা থানার পুলিশ। পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করে। ডাস্টবিনে মদের বোতল ফেলার কারণে কেন ওই দুই ভাইকে মারধর করা হলো তার প্রশ্ন তুলেছেন আক্রান্ত দুই ভাই। পাশাপাশি হাসপাতালে নিয়োজিত উশৃংখল সিকিউরিটি গার্ড এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। রাজ্য সরকারকে আলিমালিপ্ত করতেই একাংশ উশৃংখল নিরাপত্তা রক্ষীরা প্রতিনিয়ত রোগীর আত্মীয় পরিজনদের হেনস্থা করেন বলেও অভিযোগ অনেকের।

Releated Posts

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026

দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা

আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…

ByByReshmi Debnath Jun 17, 2026

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যসচিবের সভাপতিত্বে সচিবালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগরতলা, ১৭ জুন: আগামী ৯ ও ১০ জুলাই রাজ্যে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ…

ByByReshmi Debnath Jun 17, 2026

অতিসত্বর ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের

আগরতলা, ১৭ জুন: ফায়ার কর্মী ও ড্রাইভার নিয়োগের দাবিতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরী…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top