News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিন কুখ্যাত চোর গ্রেপ্তার, উদ্ধার সেলু মেশিন
Image

তিন কুখ্যাত চোর গ্রেপ্তার, উদ্ধার সেলু মেশিন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২২ সেপ্টেম্বর: গোকুলনগর টিএসআর ক্যাম্প এলাকায় আলী এরশাদের বাড়িতে গত ২০ সেপ্টেম্বর  চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশালগড় থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৩ কুখ্যাত চোর। উদ্ধার সেলু মেশিন।

গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় আলী এরশাদের বাড়ি সহ মুদির দোকানে চোরের দল গত ২০ সেপ্টেম্বর তারিখে হানা দিয়ে একটি সেলু মেশিন সহ দোকান থেকে প্রচুর পরিমাণে মোদী মাল এবং এলাকারই এক বাড়ি থেকে একটি কাপড় সেলাই মেশিন চুরি করে নিয়ে যায়।

পরবর্তী সময়ে আলী এরশাদ বিশালগড় থানায় চুরির ঘটনা নিয়ে  অভিযোগ দায়ের করার পর পুলিশ অভিযোগ হাতে নিয়ে প্রথমে গোকুলনগর এলাকার সমরজিৎ রায়  নামে এক যুবককে আটক করে। তাকে জোর জিজ্ঞাসাবাদ করার পর উক্ত ঘটনায়  জড়িত থাকার অভিযোগে মহাদেব দাস ওরফে দেবজিৎ বাড়ি গোকুলনগর রাস্তারমাথা, জিতেন্দ্র দেববর্মা , বাড়ি বেলবাড়ি এলাকায় এই অভিযোগে তাদের গ্রেপ্তার করে।

সমরজিৎ রায়ের বাড়ি থেকে সেলু মেশিনটি উদ্ধার করে। তাদের বিরুদ্ধে বিশালগড় থানার পুলিশ একটি মামলা হাতে নেয়।  অভিযুক্তদের রবিবার দুপুরে বিশালগড় পুলিশ কোর্টে প্রেরণ করে।  অভিযুক্তরা বিশালগড় গোকুলনগর সহ রাজ্যের বিভিন্ন এলাকায় চুরি ছিনতাইয়ের মত ঘটনা জড়িত। বিশালগড় থানার সেকেন্ড ওসি কপিল পাল উক্ত ঘটনা হাতে নিয়ে তদন্ত শুরু করেন এবং দুদিনের মধ্যেই চুরি হয়ে যাওয়া সামগ্রী উদ্ধার করে ।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top