News Flash

Image

নৈশপ্রহরী চলাকালীন এক চোরকে আটক করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২২ সেপ্টেম্বর: পুলিশের তৎপরতায় বাঁচল এক ব্যক্তির দোকান। ধরা পড়লো চুরি করতে আসা চোর। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও তথ্য বের করতে পারবে বলে মনে হচ্ছে।

চুরির হাত থেকে শনিবার রাতে পুলিশের তৎপরতায় বাঁচলেন কমলপুর নেতাজি চৌমুহনীর অফিস রোডের ব্যবসায়ী দীপঙ্কর চক্রবর্তী ওরফে অপু। আজ অপু নিজেই জানালেন, রাত পৌনে তিনটা থেকে তিনটা নাগাদ উনার মোবাইল নাম্বারে অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে। রিসিভ করে জানতে পারেন এটি থানার নাম্বার। থানার নির্দেশে তিনি সঙ্গে সঙ্গে বাড়ির সামনেই উনার ভুসিমাল ও রামদেবের কোম্পানির বিভিন্ন সরঞ্জাম এর দোকানের সামনে পৌঁছান।  গিয়ে দেখেন থানার পুলিশ কর্মীরা দাঁড়িয়ে। দেখেন দোকানের তালা ভাঙ্গা। পুলিশকে নিয়ে দোকানের ভিতরে ঢোকেন অপু।  দেখা যায় দোকানের জিনিসপত্র তছনছ হয়নি।  কিন্তু দোকানের শেলফের তলায় আত্মগোপন করে আছেন এক যুবক।

পুলিশের দাবড়ানি খেয়ে বের হয়ে আসা ওই যুবক জানায় তার নাম সজল দাস, বাবা হরেন্দ্র দাস।  বাড়ি স্থানীয় মরাছড়ার লালছড়ি এলাকায়। ওই চোরকে ধরে নিয়ে যায় পুলিশ। আসলে ফাঁকা এলাকায় গভীর রাতে হাত সাফাইয়ের উদ্দেশ্যেই তালা ভেঙে দোকানে ঢুকেছিল সে। কিন্তু পুলিশ যে চুপিচুপি নৈশ প্রহরা দিচ্ছে সেটি তার জানা ছিল না।  পুলিশ বাহিনী দোকানের তালা ভাঙ্গা দেখে থমকে দাঁড়ায়। দরজায় লেখা নম্বরে ফোন করে অপুকে। এতে রক্ষা পেল ওই ক্ষুদ্র ব্যবসায়ীর রুজি রোজগার।

পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ওসি  সঞ্জয় লস্কর। কমলপুর এলাকায় দীর্ঘদিন ধরে চলছে চোরেদের দৌড়াত্ব। দোকান, বাজার, বাড়ি কোথাও নিস্তার নেই তাদের হাত থেকে। যেহেতু একজন ধরা পড়েছে তাই তাকে করকে দিলেই বের হয়ে আসবে বাকি নামগুলো।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top